ইভেন্ট টাইম মিউজিকের ঈদ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন ও সামিনা চৌধুরীর আকর্ষণীয় পরিবেশনায় ইভেন্ট টাইম মিউজিকের আয়োজনে ১৬ জুন সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে ঈদ ফেস্টিভ্যাল ও কালচারাল ইভেন্ট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শমশের আলী। গেস্ট অব অনার ছিলেন চৌধুরী সারোয়ার হাসান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে তুষার ভূঁইয়া, অ্যাটর্নি মঈন চৌধুরী, দুলাল বেহেদু, রাজেশ জে পাটেল এবং মো. জে হোসেন।
অনুষ্ঠানের আহ্বায়ক সেলিম ইব্রাহিম বলেন, ‘আমরা চেষ্টা করেছি ভালো একটি অনুষ্ঠান উপহার দিতে। কতটুকু সফল হয়েছি তার বিচারের ভার শ্রোতাদের ওপর রইল।’
ফেস্টিভ্যালে সার্বিক সহযোগিতায় থাকা সংগঠনের অন্য কর্মকর্তারা হলেন—কো-কনভেনর ঝর্না ফাত্তা, মেম্বার সেক্রেটারি আবদুল খালেক, জয়েন্ট মেম্বার সেক্রেটারি সাদিয়া আফরিন, প্রধান উপদেষ্টা ইশতিয়াক আহমেদ রুমি, উপদেষ্টা এলিজা আক্তার মুক্তা, রাজি আহমেদ, সাফিউল আজম, রহমান মুস্তাফিজুর রহমান, প্রোগ্রাম প্রোডিউসার নাছির খান।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত উপস্থিত দর্শক, মিডিয়া, স্পনসর, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শমশের আলী বলেন, অনেক দিন পর এ রকম একটি ভালো অনুষ্ঠান উপভোগ করছি। একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির পাশে দাঁড়ানো বা সহযোগিতা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই এই প্রবাসে আমরা একে অন্যের সহযোগিতা করব।
মধ্যরাত পর্যন্ত গানে গানে দর্শকদের মাতিয়ে রাখেন বাংলাদেশ স্বনামধন্য দুই কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও সামিনা চৌধুরী। অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন মনিকা দাস, রউশন কাজল, রুবিনা শিল্পী, মারিয়া আক্তার মৌ, নাছির খান, তুষার ভূঁইয়া ও সেলিম ইব্রাহিম। নাচ পরিবেশন করে মাজেদ ডিজায়ার।
অনুষ্ঠানে সাউন্ড ও লাইটে ছিলেন সাউন্ড গিয়ারের সায়েম, মিউজিকে ছিলেন এনওয়াইসি বাংলা ব্যান্ড। অনুষ্ঠান উপস্থাপনা করেন যথাক্রমে ঝর্না ফাত্তা, সামছুন নাহার নিম্মী ও আমরিন হোসেন।