ইমাম আকুঞ্জি ও তারা মিয়া হত্যাকারীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাউদ্দীন আকুঞ্জি  ও তারা মিয়া
আলাউদ্দীন আকুঞ্জি ও তারা মিয়া

ওজোনপার্কে বাংলাদেশি ইমাম আলাউদ্দীন আকুঞ্জি ও তাঁর সহযোগী তারা মিয়া হত্যাকাণ্ডে পূর্ণাঙ্গ রায়ে অভিযুক্ত অস্কার মোরেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাঁকে আরও একটি অপরাধে ৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মানে তিনি বাকি জীবনে জামিন বা মুক্তি পাবেন না।
৬ জুন আদালতে চূড়ান্ত রায় ঘোষণা হলে উপস্থিত বাংলাদেশি কমিউনিটি ও অন্য মুসলিমরা সন্তোষ প্রকাশ করেন।
দু বছর আগে মসজিদ থেকে বের হয়ে হেঁটে বাড়ি ফেরার সময় এক দুর্বৃত্তের হামলায় নিহত হন এই দু বাংলাদেশি অভিবাসী।

অস্কার মোরেল
অস্কার মোরেল

অস্কার মোরেলের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে কিনা, সে বিষয়ে কৌঁসুলি পিটার ভি লম্প জানিয়েছেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে তাঁর কাছ থেকে কোনো পরিষ্কার ও অকাট্য তথ্য পাওয়া যায়নি। তবে সে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা সব দিক দিয়ে প্রমাণিত হয়েছে। অস্কার মোরেলকে সিসি (ক্লোজড সার্কিট) টিভির ভিডিওচিত্রের চেহারা দেখে শনাক্ত করা গেছে। তিনি যে গাড়ি নিয়ে পালিয়েছিলেন সেই গাড়ি উদ্ধার ও ঘটনার পর তাঁর উন্মাদের মতো আচরণ—সবকিছু মিলিয়ে এই হত্যাকাণ্ডে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে, কেন তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন তা স্বীকার করেননি।
তবে, মোরেলের পক্ষে নিয়োগ করা সরকারি আইনজীবী মাইকেল জে শিউড দাবি করেছেন, তাঁর মক্কেল অস্কার মোরেল যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সেটা প্রমাণ করা যায়নি। ৩৮ ক্যালিবার পিস্তল দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। সেই পিস্তল তাঁর বাসা থেকে উদ্ধার করা হলেও এই পিস্তল যে তাঁর ব্যবহৃত পিস্তল সেটা প্রমাণ করা যায়নি।
২০১৬ সালে ওজোন পার্কে ঘটা এই হত্যাকাণ্ড বাংলাদেশিসহ সব মুসলিমের মধ্যে দারুণ ভীতি আর ক্ষোভের সৃষ্টি হয়। তারা ন্যায়বিচার ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চেয়ে আসছিলেন। মাসখানেক
আগে অস্কার মোরেলের সর্বোচ্চ শাস্তি হবে—এমন ঘোষণা দিয়ে রায় অপেক্ষমাণ রাখা হয়।