ইমিগ্রেশন নিয়ে সেমিনার ৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ‘ইমিগ্রেশন’ বিষয়ক এক সেমিনার আগামী ৮ জুলাই শনিবার সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে। জুইশ সেন্টারে সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত সেমিনারে বক্তব্য রাখবেন বেশ কয়েকজন অভিজ্ঞ অ্যাটর্নি। বক্তব্য পর্ব শেষে প্রশ্নোত্তর পর্বে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিতে পারবেন। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে অনেকেই ইমিগ্রেশন নিয়ে সমস্যায় পড়েছেন। প্রবাসীদের অনেকেই ইতিমধ্যে আমেরিকা ত্যাগ করেছেন। শত সমস্যার মধ্যেও কীভাবে আমেরিকায় টিকে থাকা যায়, সে পথ বাতলে দেবেন অভিজ্ঞ অ্যাটর্নিরা।
প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবির এবং সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি নিউইয়র্কে কর্মরত মিডিয়া কর্মী ও প্রবাসীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।