ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেব না: হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন। ছবি : এএফপি
হিলারি ক্লিনটন। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র বানাতে দেবেন না হিলারি ক্লিনটন। গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসে এ কথা জোর দিয়ে বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে লড়ার আশা করছেন তিনি।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ইরানকে সন্দেহকারী যুক্তরাষ্ট্রের মিত্রদের মতো হিলারিও মনে করেন, হিলারি ক্লিনটন বলেন, ‘ইরানের জন্য এটা জোরালো আর পরিষ্কার বার্তা যে, তাদেরকে কখনো একটি পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’
এই সমঝোতার সমালোচনা করে হিলারি বলেন, এই চুক্তি ইরানকে বরং পারমাণবিক অস্ত্র অর্জনের পথকে মসৃণ করে দেবে। ওই অস্ত্র বাগাতে তাদের একটু দেরি হবে—এই যা।
হিলারি বলেন, প্রেসিডেন্ট হলে নাছোড় ইরানকে বাগে আনতে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সব অস্ত্র প্রয়োগ করবেন।
যুক্তরাষ্ট্রের সাবেক এই ফার্স্টলেডি বলেন, চুক্তির পরিকল্পনা তিনি এখনো খতিয়ে দেখছেন। তিনি অবশ্য এই চুক্তির বিষয়টিকে সমর্থন করেন বলে জানান। কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে।
গতকাল মঙ্গলবার দীর্ঘ আলোচনার পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পারমাণবিক সমঝোতা হয়।