ইলন মাস্কের চোখ এবার টেলিকম ব্যবসায়
ইলন মাস্কের পরবর্তী লক্ষ্য হচ্ছে টেলিকম ব্যবসা। স্টারলিংকের মাধ্যমে বিশ্বব্যাপী কম খরচে ইন্টারনেট সুবিধা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের যেসব প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা নেই, সেখানে সেবা পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে স্টারলিংক।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কথা সবার জানা। গাড়ি, রকেটসহ নানা ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। তিনি আরও নতুন নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে তাঁর স্বপ্ন আরও বড়। কম খরচে মহাকাশ ভ্রমণ সুবিধা দিতে চান তিনি। গড়তে চান মঙ্গল গ্রহে বসতি। পৃথিবীর টেলিকম ব্যবসার গতিপ্রকৃতিও বদলে দিতে চান। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট–এর এক প্রতিবেদনে ইলন মাস্কের ভিন্নধর্মী উদ্যোগগুলো তুলে ধরা হয়েছে।
ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, যা ওপরে ওঠে, তাকে অবশ্যই নামতে হয়। ক্রিপটোকারেন্সি বিটকয়েনের বেলায় কথাটি নিশ্চয়ই খাটে। গত ফেব্রুয়ারি মাসে টেসলার সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক বিটকয়েন সমর্থন করে টুইটারে পোস্ট দেন।
বিটকয়েনের বিনিয়োগের ঘোষণাও দেন। এতেই হু হু করে বেড়ে যায় এ ক্রিপটোকারেন্সির দাম। কিন্তু মে মাস আসতে না আসতেই তিনি বিটকয়েনের বিষয়ে সতর্ক করেন সবাইকে। বিটকয়েন ব্যবহার করে গাড়ি কেনার সুবিধা বন্ধ করে দেয় তাঁর প্রতিষ্ঠান টেসলা। আর এতেই কমতে শুরু করে বিটকয়েনের দাম। ইলন মাস্কের আগ্রহ শুধু বিটকয়েন নিয়েই আটকে নেই। তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স কাজ করছে বিশাল রকেট নিয়ে।
বিশ্লেষক প্রতিষ্ঠান সিটি ইনসাইড স্পেসএক্সকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামি স্টার্টআপের তালিকায় তিনে রেখেছে।
গত ৫ মে স্পেসএক্সের বিশাল ‘স্টারশিপ’ রকেটের প্রোটোটাইপ সংস্করণ টেক্সাসের আকাশে পরীক্ষামূলকভাবে ওড়ে। এরপর তা আবার ফিরে আসে লাঞ্চপ্যাডে। স্টারশিপের জন্য অনেক উঁচুতে ওঠার প্রথম কোনো পরীক্ষামূলক উড্ডয়ন এটি ছিল না। তবে স্পেসএক্সের জন্য সুখবর হচ্ছে, কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ছাড়াই সফলভাবে স্টারশিপ রকেটের পরীক্ষা সম্পন্ন হয়।
স্পেসএক্স নামের এ রকেট নির্মাতা প্রতিষ্ঠানটি ২০০২ সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন। তিনি এখনো অবশ্য বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বেশি পরিচিত। তবে টেসলার মতোই স্পেসএক্সের ক্ষেত্রেও তিনি অপ্রচলিত প্রযুক্তিই বেছে নিয়েছেন আর তাতে উন্নয়ন ঘটিয়েছেন। রকেট শিল্পে যাঁরা এত দিন ধরে জায়গা দখল করে ছিলেন তাদের কাঁপিয়ে দিয়েছেন।
ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, টেসলার মিশন হচ্ছে টেকসই শক্তিতে বিশ্বের স্থানান্তরকে ত্বরান্বিত করা। আর স্পেসএক্সের মিশন আরও বৃহত্তর। ইলন মাস্ক চাইছেন, পৃথিবীর বাইরেও মানবসভ্যতার স্থানান্তর করতে। তিনি মঙ্গল গ্রহে বসতি স্থাপনের মধ্য দিয়ে এর সূচনা করতে চান। তাঁর এ ভবিষ্যৎ লক্ষ্যের কারণে টেসলার মতোই স্পেসএক্সের মূল্যায়নও তাই বেড়েছে বহু গুণে।
তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান পিচ বুকের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে শেষ হওয়া স্পেসএক্সের সর্বশেষ তহবিল সংগ্রহের সময়ে স্পেসএক্সের মূল্যায়ন দাঁড়িয়েছে ৭৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২০ সালের আগস্টে ছিল ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষক প্রতিষ্ঠান সিটি ইনসাইড স্পেসএক্সকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামি স্টার্টআপের তালিকায় তিনে রেখেছে।
১৯ বছর বয়সী একটি প্রতিষ্ঠানকে স্টার্টআপের তালিকায় রাখা অদ্ভুত শোনাতে পারে। স্পেসএক্সের বিশাল এ মূল্যায়ন অবশ্য প্রতিষ্ঠানটি যে ব্যবসা করে তা থেকে আসে না। এর বিনিয়োগকারীরা ভবিষ্যতের কথা ভেবেই এতে বিনিয়োগ করছেন। তাই স্পেসএক্স একদিকে যেমন মঙ্গল গ্রহ জয়ের উচ্চাভিলাষ দেখাতে পারছে, তেমনি বৈশ্বিক টেলিকম জায়ান্টে রূপান্তরিত হওয়ার পরিকল্পনা করেছে। এ ক্ষেত্রেও ইলন মাস্কের কৌশল খাটবে বলে বিনিয়োগকারীরা আশাবাদী। স্পেসএক্স বর্তমানে তাদের স্টারলিংক নামের একটি সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে এ সেবা পাওয়া যাবে। স্টারলিংকের বৃহত্তম স্যাটেলাইট নেটওয়ার্কে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবেন গ্রাহক। এ সেবা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে চাইছে প্রতিষ্ঠানটি।
স্পেসএক্স রকেট শিল্পে আগের চেয়ে অনেক উন্নতি করেছে। এরই মধ্যে পুনর্ব্যবহারযোগ্য রকেটও তৈরি করে ফেলেছে প্রতিষ্ঠানটি। স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর তা আবার পৃথিবীতে ফেরত আসে। ফ্যালকন-৯ রকেট তার উৎকৃষ্ট উদাহরণ। এ রকেট ব্যবহারে পর তা কয়েক সপ্তাহ ধরে ঠিকঠাক করার প্রয়োজন পড়ে। পরে আবার তা ব্যবহার করা যেতে পারে। বিশ্লেষকেরা বলছেন, খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ ছাড়াও পরীক্ষা ও ঝুঁকি গ্রহণের বিষয়টি স্পেসএক্সকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রেখেছে।
স্পেসএক্সের সাশ্রয়ী রকেট সুবিধার কারণে প্রতিদ্বন্দ্বীরা অনেকটাই চাপে পড়ে গেছে। ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স নামে বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগ খরচ কমানোর ঘোষণা দিয়েছে। গত নভেম্বরে এর প্রধান টরি বার্নো বলেন, তাদের অ্যাটলাস ভি রকেটের উৎক্ষেপণ খরচ সাড়ে ২২ কোটি ডলার থেকে কমিয়ে ১০ কোটি মার্কিন ডলার করা হয়েছে। আরিয়ানেস্পেস নামের ইউরোপিয়ান প্রতিষ্ঠানের তৈরি আরিয়ানে ৫ এর উৎক্ষেপণ খরচ ছিল সাড়ে ১৭ কোটি মার্কিন ডলার। তারাও খরচ কমাচ্ছে। তাদের আরিয়ানে ৬ আগামী বছর প্রথমবার আকাশে উড়বে। এতে আগের চেয়ে ৪০ শতাংশ কম খরচ পড়বে। স্পেসএক্স তাদের রকেট উৎক্ষেপণের জন্য খরচ রাখে মাত্র ৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগে ব্যবহৃত রকেটের দাম রাখে ৫ কোটি মার্কিন ডলার।
কম দাম ও খরচ নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করায় স্পেসএক্সের সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান চুক্তি করছে। বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠান ছাড়াও যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়ার সরকারের সঙ্গেও চুক্তি করেছে স্পেসএক্স। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা স্পেসএক্সকে ২৯০ কোটি মার্কিন ডলার দিয়ে চন্দ্রযান তৈরি করতে বলেছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র আবার চাঁদে যেতে চায়। সে পরিকল্পনার অংশ হিসেবে লুনার ল্যান্ডার তৈরি করবে স্পেস এক্স। এর আগেই অবশ্য আগামী সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ চার মহাকাশ পর্যটককে ভ্রমণে নিয়ে যাবে প্রতিষ্ঠানটি।
২০১৯ সালে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ সুবিধার বাজার এক ট্রিলিয়ন ডলারের বেশি ছিল। ইলন মাস্ক ওই সময়েই বাজারের ৩ শতাংশ দখলের লক্ষ্য নির্ধারণ করেন।
স্পেসএক্স শুধু বিলাসবহুল মহাকাশ পর্যটনেই থেমে নেই। এর স্টারশিপ রকেটের বহন সক্ষমতা ফ্যালকন ৯ রকেটের চেয়ে ছয় গুণ বেশি বাড়ানো হয়েছে। স্টারশিপের বিশাল আকার ছাড়াও এটি পুনর্ব্যবহারযোগ্য। এ ছাড়া এটি স্পেসএক্সের বর্তমান রকেটগুলোর চেয়ে অনেক সাশ্রয়ী। ইলন মাস্ক আশা করছেন, স্টারশিপ ব্যবহার করে প্রতিবার মহাকাশ ভ্রমণের খরচ ২০ লাখ ডলারে নেমে আসবে।
স্পেসএক্সের পরবর্তী লক্ষ্য হচ্ছে টেলিকম ব্যবসা। স্টারলিংক নামের উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী কম খরচে ইন্টারনেট সুবিধা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের যেসব প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা নেই, সেখানে সেবা পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে স্টারলিংক।
কাগজে–কলমে এটি অনেক বড় একটি বাজার। আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের (আইটিইউ) হিসাব অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত বিশ্বের ৪৮ শতাংশ মানুষের কাছে ইন্টারনেট পৌঁছায়নি। স্পেসএক্সের প্রধান পরিচালন কর্মকর্তা গোয়াইনি শটওয়েল বলেন, ২০১৯ সালে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ–সুবিধার বাজার এক ট্রিলিয়ন ডলারের বেশি ছিল। ইলন মাস্ক ওই সময়েই বাজারের ৩ শতাংশ দখলের লক্ষ্য নির্ধারণ করেন।
স্যাটেলাইট ইন্টারনেট নতুন কোনো ধারণা নয়। তবে ইলন মাস্ক এ ক্ষেত্রে তাঁর অন্যান্য উদ্যোগের মতোই অপ্রচলিত প্রযুক্তি উন্নয়নের কথা ভাবছেন। বর্তমানে ইন্টারনেট সুবিধার কৃত্রিম উপগ্রহগুলো অনেক উঁচুতে ওড়ে, যাতে অধিকসংখ্যক এলাকায় সুবিধা দেওয়া যায়। এর অসুবিধা হচ্ছে অনেক গ্রাহক একটি কৃত্রিম উপগ্রহ ব্যবহার করায় এর সক্ষমতা সীমিত হয়ে পড়ে। এ ছাড়া রেডিও সংকেত পৌঁছাতেও দেরি হয়ে যায়।
১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা স্পেসএক্সকে ২৯০ কোটি মার্কিন ডলার দিয়ে চন্দ্রযান তৈরি করতে বলেছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র আবার চাঁদে যেতে চায়। সে পরিকল্পনার অংশ হিসেবে লুনার ল্যান্ডার তৈরি করবে স্পেস এক্স।
সাধারণত সমুদ্রগামী জাহাজে তা ব্যবহার করা হয়। স্টারলিংক তাদের সাশ্রয়ী রকেট ব্যবহার করে এ সমস্যা সমাধান করতে চাইছে। এ লক্ষ্যে বেছে নিয়েছে সাশ্রয়ী কৃত্রিম উপগ্রহ। এ ছাড়া এসব কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে নিম্ন কক্ষপথে। এ ধরনের ৪২ হাজার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের লক্ষ্য প্রতিষ্ঠানটির। ইতিমধ্যে দেড় হাজার কৃত্রিম উপগ্রহ স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। কয়েকটি উন্নত দেশে এ সেবা বর্তমানে চালু আছে। তবে তারা চলছে, ৫ মে নাগাদ তারা ৫ লাখের বেশি আগাম ফরমাশ পেয়েছে। শুধু যুক্তরাষ্ট্রেই ৫০ লাখের বেশি মানুষকে সেবা দেওয়ার অনুমতি চেয়ে রেখেছে। গত ডিসেম্বরে মার্কিন সরকারের কাছ থেকে প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড সেবা দিতে ৪৪ কোটি ৬০ লাখ ডলারে ডলারের চুক্তিও করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের কাছ থেকেই সাড়া মিলেছে ইলন মাস্কের উদ্যোগের। আরও অনেক দেশ এ সেবা নিতে আগ্রহী। তবে এ ইন্টারনেট সেবা নিয়ে উদ্বেগও রয়েছে। সব দেশের সরকার এতে সাড়া দিচ্ছে না। কারণ, এ ধরনের ইন্টারনেটের ক্ষেত্রে সেন্সরশিপ আরোপ করা জটিল হবে।
* দ্য ইকোনমিস্ট থেকে অনুবাদ মিন্টু হোসেন