ইস্ট এল্মহার্স্ট মসজিদের সাধারণ সভা অনুষ্ঠিত
ইস্ট এল্মহার্স্ট জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার ইন্ক-এর ২০১৮ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ মসজিদ ভবনে সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সৈয়দ আবুল লেইছ।
সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুমান চৌধুরী। শুরুতে হাফিজ মাওলানা আবদুল কাইয়ূম ইমাম ও খতিব পবিত্র কোরআন তিলাওয়াত এবং দোয়া করেন।
সভায় জানানো হয়, ২০১১ সালে মসজিদ ভবনটি কিনে জামাতের সঙ্গে নামাজ আদায় করে মসজিদের কার্যক্রম চালু করা হয়েছিল। ২০১৮ সালের জুলাই মাসে মসজিদের ভবনটি ইসলামি ব্যাংকের সম্পূর্ণ ঋণ পরিশোধ করে দেনা মুক্ত করা হয়। এ জন্য কমিটির পক্ষ থেকে দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ২৯৫ জন এক হাজার ডলার দান করে আজীবন সদস্য হয়েছেন। আংশিক কিস্তিতে আরও অনেকে জীবন সদস্য হওয়ার প্রক্রিয়াধীন আছেন।
সভায় নতুন করে মসজিদ ভবন নির্মাণে আর্কিটেকচার নিয়োগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, লাগোর্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন এ মসজিদটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকায় প্রচুর মুসল্লির উপস্থিতি ঘটে।
সভায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ কর্তৃক ২০১৮ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। গত বছর আয় হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৯০৪.৫৬ ডলার এবং ৩ লাখ ৩৬ হাজার ২৮০.২৩ ডলার ব্যয় হয়েছে। বছরের শেষ দিন ব্যাংকে উদ্বৃত্ত ছিল ৩৮ হাজার ৬২৪. ৩৩ ডলার।
সাধারণ সভায় ২০১৯ সালের জন্য প্রস্তাবিত বাজেট ২ লাখ ৫৮ হাজার ৩২৫.০০ ডলার আয় ও ব্যয় নিরূপণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।