প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন তথ্যপ্রযুক্তি কোম্পানি ইয়াহুর কাছে তাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চেয়েছিল দেশটির সরকার। এসব তথ্য না দিলে বড় অঙ্কের অর্থ জরিমানার হুমকি দেওয়া হয়েছিল। ২০০৮ সালে তাদের বলা হয়েছিল, চাহিদামতো তথ্য দিতে ব্যর্থ হলে দিনে আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা করা হবে। এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যায় ইয়াহু। কিন্তু লাভ হয়নি। তখন বাধ্য হয়ে তারা তথ্য দিতে শুরু করে। এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার নজরদারি কার্যক্রমের অধীনে গুগল, ফেসবুক, অ্যাপলের মতো বড় প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের গোপন তথ্য সরকারকে দিতে শুরু করে। গত বৃহস্পতিবার আদালতের রায়ের কপি প্রকাশের পর বিষয়টি বিস্তারিত জানা যায়।
ওয়াশিংটন পোস্ট