ইয়েলো সোসাইটির বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাকশেয়ার স্টেট পার্কে বনভোজনের আনন্দে ইয়েলো সোসাইটির সদস্যরা
হ্যাকশেয়ার স্টেট পার্কে বনভোজনের আনন্দে ইয়েলো সোসাইটির সদস্যরা

প্রবাসের অন্যতম পেশাজীবী সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইন্‌ক-এর বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জুলাই লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। সোসাইটির সদস্য, তাঁদের পরিবার ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নিউইয়র্ক সিটি থেকে ৯০ কিলোমিটার দূরে বনভোজনের আয়োজন করে সংগঠনটি।

কয়েক পর্বে সাজানো অনুষ্ঠানে শুরু ছিল উদ্বোধনী অনুষ্ঠান। সাবেক, বর্তমান কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বনভোজনের উদ্বোধন করেন সোসাইটির সভাপতি মো. আলী আক্কাস।

এ সময়ে স্বাগত বক্তব্য রাখেন বনভোজন উপকমিটির আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি মাহবুব হোসেন। সভাপতি আলী আক্কাসের তত্ত্বাবধানে, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌসের কর্ম পরিকল্পনায় বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন—এমদাদুল হক মিজান, আজিজুল হক, মো. জাহাঙ্গীর আলম, মো. সামসুদ্দৌলা, মো. সেলিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুবল চন্দ্র হালদার, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, সহ কোষাধ্যক্ষ মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম গফুর, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এঞ্জেল, ক্রীড়া সম্পাদক কে এম মোকতাদের হাসান, অফিস সম্পাদক এ কে এম আবু হানিফ, আবওয়াবুর রহমান আরবাব, কবির হোসেন আলতাফ, মোহাম্মদ টি হোসেন ও জাহিদুর রহমান জাহিদ।

সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে ছিলেন মোরশেদ খান শিবলী, সিদ্দিকুর রহমান, শেখ ইলিয়াস হাবিব, রফিকুল ইসলাম জিয়া, আরশাদ হোসেন, মো. এ ওহাব, মাসুদ রানা, সাবেক সভাপতি মো. শাহ আলম, মোহাম্মদ আবদুল আউয়াল ভূঞা, শহিদুল্লাহ খান মানিক, গোলাম মহিউদ্দিন, বুলু মিয়া, আখলাকুর রহমান আপন, জাহিদুল ইসলাম, রেজা খান ডালু, আবদুস সালাম ও মো. জহিরুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ আলী, বে অব বেঙ্গলের মো. মনছুর আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ইউনাইডেট অটোর আজম, পিসি রিচার্ড অ্যান্ড সন্সের আশরাফুল আলম।

বনভোজনে প্রায় এক হাজার মানুষের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু-কিশোর-কিশোরী আর নারী।

দিনব্যাপী বনভোজনে ছিল নানা ধরনের আয়োজন। সকালে ছিল নাশতা, আইসক্রিম, তরমুজ। দুপুরের খাবারের পর পান-সুপারি। দুপুরের খাবারের পরই ছিল গানের তালে তালে নারীদের বালিশ খেলা, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র।

সাংস্কৃতিক সম্পাদক এ কে এম মামুনুর রশিদের সঞ্চালনায় এ পর্বে সংগীত পরিবেশন করেন শর্শী। গান চলাকালীন পরিবেশন করা হয় ঝালমুড়ি।

সবশেষে ছিল র‌্যাফল ড্র। এতে ইয়েলো সোসাইটির সাবেক সভাপতিদের সৌজন্যে ছিল গ্র্যান্ড পুরস্কার স্বর্ণালংকার সেট। এ ছাড়া প্রথম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিটসহ ১৫টি আকর্ষণীয় পুরস্কার ছিল।

নারীদের বালিশ খেলা, দৌড় প্রতিযোগিতা, রশি টানাটানিসহ বিভিন্ন ইভেন্টে শতাধিক পুরস্কার দেওয়া হয়। এ বার বনভোজনের ব্যতিক্রমী ইভেন্ট ছিল মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন—কাইনান নাঈন, আফনান ভূঁইয়া, তাজকীয়া সালাম।

সবশেষে ছিল সভাপতি মোহাম্মদ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস ও আহ্বায়ক মাহবুব হোসেনের সমাপনী বক্তব্য। তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয় বনভোজনের কার্যক্রম।
বনভোজন উপলক্ষে মাজহারুল হান্নান প্রিন্সের সম্পাদনায় প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন তাঁদের উৎসর্গ করে ‘সম্প্রীতি-৬’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।