ইয়েলো সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েলো সোসাইটির সাধারণ সভায় সংগঠনের নেতারা
ইয়েলো সোসাইটির সাধারণ সভায় সংগঠনের নেতারা

সংবিধান সংশোধন, নিরীক্ষা (অডিট) কমিটি গঠন এবং নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের বার্ষিক সাধারণ সভা শেষ হয়েছে।
গত ৩০ জানুয়ারি উডসাইডের শুলশান টেরেসে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কবির হোসেন (আলতাফ), যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দৌলা, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহকোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টি হোসেন তোফা, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ অ্যাঞ্জেল, সাংস্কৃতিক সম্পাদক অমিত দে, অফিস সম্পাদক শাহেদুল হক রৌশন, ক্রীড়া সম্পাদক সুব্রত চন্দ্র হাওলাদার (সুবাস), কার্যকরী সদস্য আবওয়াবুল চৌধুরী আরবাব, মোরশেদ খান শিবলী, রফিকুল ইসলাম জিয়া, আবিদ চৌধুরী আকাশ।
সভায় সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। বার্ষিক প্রতিবেদনে তিনি নতুন কমিটির অভিষেক, বনভোজন, ইফতার পার্টি, ট্যাক্স ফাইল, স্মরণিকা প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদান, পুনর্মিলনী, অডিট, সংবিধান সংশোধনী, নির্বাচন কমিশন গঠন ও নিয়মিত বৈঠকসহ বিগত এক বছরের কার্যক্রমের বিবরণ দেন। এসব কাজে সহযোগিতার জন্য তিনি কার্যকরী কমিটিসহ সব সদস্যদের ধন্যবাদ জানান।

ইয়েলো সোসাইটির সাধারণ সভায় যোগ দেওয়া সংগঠনের সদস্যরা
ইয়েলো সোসাইটির সাধারণ সভায় যোগ দেওয়া সংগঠনের সদস্যরা

কোষাধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন। তাঁর প্রতিবেদনের ওপর সংগঠনের সদস্যরা প্রশ্ন করেন, গঠনমূলক আলোচনায় ত্রুটি-বিচ্যুতির সমালোচনাসহ কিছু পরামর্শ দেন। কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান সংগঠনের আয়-ব্যয়ের হিসেব ছাড়াও অডিট রিপোর্ট পেশ করেন। সভায় বেশ কিছু সদস্য বর্তমান কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
স্বাগত ও সমাপনী বক্তব্যে সভাপতি আবদুল আউয়াল ভূঁইয়া সব সাধারণ সদস্য, বর্তমান কার্যকরী কমিটি এবং সাবেক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালনের চেষ্টা করেন। তিনি বলেন, ‘আমরা এ সংগঠনের কল্যাণ চাই।
আবদুল আউয়াল ভূঁইয়া ইয়েলো সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন তাঁদের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সোসাইটিতে আসা নতুন সদস্যদের শুভেচ্ছা জানান তিনি।
সভায় নতুন-পুরোনো সদস্যদের পরিচিতি, গঠনতন্ত্র সংশোধন, নির্বাচনী তফসিল ঘোষণা ও সংশোধনসহ কিছু প্রস্তাব গৃহীত হয়। বিশেষ করে সংগঠনের অর্থের যথাযথ রক্ষণাবেক্ষণ করার জন্য জোর দেওয়া হয়।