ইয়েলো সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ সভায় ইয়েলো সোসাইটির নেতা-কর্মীরা
সাধারণ সভায় ইয়েলো সোসাইটির নেতা-কর্মীরা

আমেরিকায় বাংলাদেশি ক্যাবিদের প্রথম পেশাজীবী সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ বছরের দীর্ঘ পথপরিক্রমায় এবারই প্রথম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও অডিট রিপোর্ট অনুমোদিত হয়েছে। গত ২৮ জানুয়ারি নগরীর উডসাইডের একটি ভেন্যুতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলী আক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস। সভার মূল পর্বে সংগঠনের কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সহসভাপতি মাহবুব হাসান, যুগ্ম সম্পাদক সুদেব চন্দ্র হালদার, যুগ্ম কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গফুর শামীম, সাংস্কৃতিক সম্পাদক এ কে এম মামুনুর রশীদ, ক্রীড়া সম্পাদক কে এ এম মুক্তাদের হাসান, দপ্তর সম্পাদক এ কে এম আবু হানিফ, প্রচার সম্পাদক হাফেজ এ আওয়াল ও কার্যকরী সদস্য আবুয়াবুল চৌধুরী, কবীর হাসান আলতাফ, জাহিদুল ইসলাম ও মোহাম্মদ টি হাসান মঞ্চে উপবিষ্ট ছিলেন।
সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন আবুয়াবুল চৌধুরী এবং গীতা পাঠ করেন সুদেব চন্দ্র হালদার। শোকপ্রস্তাব পাঠ করেন মাহবুবুল বারী ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আলী আক্কাস। পরে সাধারণ সম্পাদকের রিপোর্ট তুলে ধরেন মাহবুবুল বারী ফেরদৌস, কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন ও অডিট রিপোর্ট পেশ করেন অডিট কমিটির প্রধান মাজহারুল হান্নান। এ সময় অডিট কমিটির অন্য দুই সদস্য উপস্থিত ছিলেন।
সভায় উপস্থাপিত প্রতিবেদনগুলো নিয়ে সদস্যদের ছিল না কোনো প্রশ্ন, ছিল না কোনো উত্তপ্ত বাক্য বিনিময় বা বিরোধিতা ছিল না। সভায় উপস্থিত সবাই এ কারণে নতুন কমিটির শীর্ষ নেতৃবৃন্দের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
সভায় সোসাইটির ৩১৭ জন বৈধ সদস্যের মধ্যে ২৯১ জনের পরিশোধিত চাঁদার হিসাব তুলে ধরা হয়। একই সঙ্গে ২৫ সদস্যের চাঁদা অপরিশোধিত রয়েছে বলে জানানো হয়। চাঁদা না দেওয়া অন্য এক সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়। এ ছাড়া লং আইল্যান্ডের গার্ডেন অব নূর কবরস্থানে ২০০ কবর ক্রয় ও ১৮ জন নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। পরে সর্বসম্মতিক্রমে প্রতিবেদনগুলো পাস করা হয়। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশের আগে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং তিনজন আজীবন সদস্যের হাতে সনদ তুলে দেওয়া হয়।
প্রতিবেদন উপস্থাপন ও তা পাসের পর নির্বাচন কমিশনের প্রধান সরদার মজিবুর রহমান ২০২০ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। আগামী ৩ মার্চ নির্বাচনের দিন ঘোষণা করা হয়। এ সময় কমিশনের অন্য দুই সদস্য উপস্থিত ছিলেন। এর আগে সভাপতি আলী আক্কাস নির্বাচন কমিশনের কাছে নতুন ভোটার তালিকা হস্তান্তর করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, প্রতিষ্ঠাতা সহসভাপতি নিয়াজ আহমেদ, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, রেজা খান, বুলু মিয়া, আখলাকুর রহমান ও আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ খান শিবলী, সাবেক কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদস্য সাখাওয়াত হোসেন বিশ্বাস, শেখ ইলিয়াস আলী, মাসুদ রহমান, জিয়া আহমেদ, এস এম মাসুদ, ফিরোজ আহমেদ প্রমুখ।
পরে ২০২০ সালের জন্য তিন সদস্যের অডিট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন মাজহারুল হান্নান, জাহিদুল হক অরুণ ও জইন উদ্দিন। শেষে ছিল প্রবাসের জনপ্রিয় শিল্পী তানভীর শাহীনের সংগীত পরিবেশনা ও নৈশভোজের আয়োজন।