ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক ৪০০ একর বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের আয়তন আরও ৪০০ একর বাড়ছে। প্রায় ৭০ বছরের মধ্যে এটাই বিখ্যাত পার্কটির সবচেয়ে বড় সম্প্রসারণ। নতুন যুক্ত জমিতে রয়েছে বিপন্ন বন্য প্রাণীর আবাস পাহাড় ও জলাভূমি।

পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন ট্রাস্ট ফর পাবলিক ল্যান্ড ২৩ লাখ ডলারে ওই জমি কিনে বলে পার্ক কর্তৃপক্ষকে দিয়েছে। এ ন্যাশনাল পার্কটি ১ হাজার ২০০ বর্গমাইল পাহাড়ি এলাকাজুড়ে বিস্তৃত। প্রতিবছর লাখ লাখ মানুষ ইয়োসেমিটি পার্ক ভ্রমণ করে। ২০১৫ সালে এর ১২৫ বছর পূর্তি হয়েছে।

একারসন মেডো নামে পরিচিত নতুন যুক্ত এলাকাটি গ্রেট গ্রে আউল নামে বিপন্ন প্যাঁচাসহ বিভিন্ন বন্য প্রাণীর আবাসের স্থান হিসেবে সংরক্ষণ করা হবে। এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় প্যাঁচা।