উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় সই ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্প্রসারিত নতুন নিষেধাজ্ঞায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে ওই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক চাপ ও সমালোচনা সত্ত্বেও পিয়ংইয়ং তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল সম্প্রতি মার্কিন কংগ্রেসে সহজেই পাস হয়। গতকাল বৃহস্পতিবার ওই বিলে সই করেন ওবামা।

নতুন নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়া পারমাণবিক যুদ্ধাস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ থেকে বঞ্চিত হবে।

মার্কিন কংগ্রেসে পাস হওয়া বিলে উত্তর কোরিয়ার ভেতরে রেডিও সম্প্রচার এবং মানবিক কার্যক্রমে সহায়তার বিষয়টিও রাখা হয়েছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনতে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও চীন।

উত্তর কোরিয়া সম্প্রতি একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে।

তবে পিয়ংইয়ং নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ সমালোচকদের। উত্তর কোরিয়ার এ কাজের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।