উগ্রবাদীদের বিরুদ্ধে বিশ্ব ঐক্যের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন উগ্রবাদীদের বিরুদ্ধে বিশ্ব ঐক্য গড়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার ঘটনার পর তিনি এ আহ্বান জানান। ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস ফ্রান্সের ওই হামলার দায় স্বীকার করেছে।
আজ রোববার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, এক টেলিভিশন বিতর্কে হিলারি ক্লিনটন বলেন, ‘উগ্র জিহাদি মতবাদ, যা আইএসের মতো সংগঠন গড়তে উদ্বুদ্ধ করে, আমাদের অবশ্যই এর মূল উৎপাটন করতে হবে। এ জন্য বিশ্বকে একযোগে কাজ করতে হবে।’
এমনটা চলতে পারে না, এটা অবশ্যই থামাতে হবে--এমনটা উল্লেখ করে হিলারি আরও বলেন, সব মুসলমানকে শত্রু ভাবা ঠিক হবে না।
হিলারি বলেন, ‘আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি উগ্রপন্থীদের বিরুদ্ধে।’