উচিটায় বণিল দুর্গাপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন িশল্পীরা
পূজার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন িশল্পীরা

কানসাস অঙ্গরাজ্যের উচিটায় দুই দিনব্যাপী বর্ণিল সাজে নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন দুর্গোৎসব শেষ হলো। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু দুর্গোৎসবের প্রথম দিন সকাল থেকে তিন পুরোহিত শুভেচ্ছা চক্রবতী, শুভাগত চক্রবতী ও সৌমিল মুখার্জি পুজারিদের নিয়ে (ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ) পালন করেন।
এদিন সকাল থেকে কানসাসের বিভিন্ন শহর থেকে শত শত পূজারি এনডোভার স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেন্টারে যোগ দেন। প্রতিবারের মতো এবারও সাত ঘণ্টা ড্রাইভ করে ওহাইও থেকে কল্লোল তরফদার পূজায় যোগ দিতে উচিটায় আসেন। সকাল থেকে শুরু হয় পূজার মূল পর্ব। শুরুতে হিন্দু ধর্মের মূল বাক্য পাঠ করে শোনান চিকিৎসক প্রণব সেন শর্মা। তিনি বলেন, আন্তরিক নিষ্ঠার সঙ্গে প্রার্থনা বা পুষ্পাঞ্জলি করলে মনে শুদ্ধি ও উচ্চভাব লাভ করা যায়। সৃষ্টির মূল ধ্বনি ‘ওম’ এর মধ্যে সৃষ্টির মূলমন্ত্র রয়েছে। এ সময় দুর্গার বেদিতে পুষ্পাঞ্জলি, আরতি, মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এরপর মঞ্চে উঠেন কল্লোল। তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় আলো ঝলমলে মঞ্চে আগমনী, পৌলমী, তারানা রবি শংকর, মিনাক্ষীসহ যৌথ নৃত্যের পরিবেশনায় পরিবেশ উৎসব মুখর হয়ে উঠে। এরপর এক এক করে পরিবেশিত হয় রবীন্দ্র সংগীত, আবৃত্তি। ছোটমণি বিহানের বাবু রাম সাপুরে ছড়া আবৃত্তি সবাইকে মুগ্ধ করে। কাবেরীর অনবদ্য কবিতা আবৃত্তি উপস্থিত সবার মন ভরে দেয়। শ্যাম চন্দ্রের আবৃত্তি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেন। লিপি লেখার একক সংগীতানুষ্ঠান দুপুর পর্যন্ত চলে।
এ ছাড়া অমর রায়, স্বপন চক্রবতী, দেবপ্রিয়, অপু, তারানা রবি শংকর ও মিনাক্ষীর কণ্ঠে চলে রবীন্দ্র সংগীত। দুপুরে কাবেরী ও রুপেন কান্তি দেবের ইলিশ মাছ ভাজা, খাসির রেজালাসহ নানা পদের মুখরোচক বাঙালিয়ানা খাবার দিয়ে চলে ভুঁড়িভোজ। পূজার দ্বিতীয় দিন ২৪ সেপ্টেম্বর সকালে নবমী ও দশমী পূজা শেষে পুরোহিত শুভেচ্ছা চক্রবতী বছরজুড়ে কল্যাণ কামনায় পূজারিদের মাথায় জল ছিটে দেন। এ সময় দুর্গাদেবীর সামনে পূজারিদের ভিড় ঠেলে দেখা যায় নবজাতক সায়েশা সানভি চক্রবতী ও হারশার সুন্দর জীবন কামনায় জল ছিটাচ্ছেন পুরোহিত।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী দুর্গা মহাশক্তির প্রতীক। সেই মহাশক্তিকে তারা প্রতিমার মধ্য দিয়ে চিন্ময়ী ব্রহ্মশক্তিরূপে দর্শন করে থাকেন। ভক্তদের অনুভবে চিকের আড়ালে থাকা মহাশক্তি ভক্তদের দুর্গতি নাশ করেন। তাই তিনি দুর্গা। অশুভ শক্তিকে দমন করার জন্য দেবী দুর্গার সৃষ্টি। যষ্ঠি, সপ্তমী, নবমী পর্যন্ত প্রতিমা দেবীর অর্চনা করা হয়। দশমী তিথিতে দেবীর বিসর্জন। আর তাই এ দশমী ‘বিজয়া দশম’ নামে খ্যাত। বিশ্বের সব সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা এভাবে পূজা উদ্‌যাপন করছেন। ২৪ সেপ্টেম্বর ছিল এই মহাক্ষন, যার জন্য সারা বছর অপেক্ষায় থাকতে হয়। প্রবাস জীবনে নানা ব্যস্ততার মধ্যে পূজাপার্বণে অংশ নেওয়া সবার হয়ে ওঠে না। তাই কানসাস রাজ্যের বিভিন্ন নগর থেকে ছুটে আসা অনেক পূজারিকে দেবী দুর্গার সামনে সেলফি ছবি তুলতে দেখা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ২০১৮ সালে ২৩-২৪ অক্টোবর উচিটায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার দ্বিতীয় দিনে দুর্গাদেবীর আশীর্বাদ নিতে আসা পূজারিরা মা দুর্গার বেদিতে শেষ ছোঁয়া নেন। এ সময় বাদ্যের তালে-তালে পূজারিরা একে-অন্যের কপালে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়। কেউ যেন মা দুর্গাকে ছেড়ে যেতে চাচ্ছিলেন না; সকাল থেকে পূজারিরা দুর্গাদেবীর বেদিতে পূজা-অর্চনা দিয়ে আশীর্বাদ কামনা করেন। অনেকে শেষবারের মতো আপন মননে পূজা করতে ভোলেননি। বিজ্ঞপ্তি।