উচিটায় ভবঘুরে সেন্টারে খাবার বিতরণ বাংলাদেশি কমিউনিটির

পবিত্র খ্রিষ্ট মাস উপলক্ষে কানসাসের উচিটা শহর বর্ণিল সাজে সেজেছে। ঘরে-ঘরে চলছে আলোকসজ্জা ক্রিসমাস বৃক্ষ সাজানোসহ উৎসবের নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় লডস ডাইনা ভবঘুরে সেন্টারে খাবার (রাতের খাবার) বিতরণ করা হয়েছে।
মিড কন্টিনেন্টাল বাংলাদেশ ক্যানসাসের সাধারণ সম্পাদক মাপেরা করিম জানান, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে উচিটা শহরে বসবাসরত ভবঘুরেদের খাবার বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মধ্য দিয়ে জানান দেওয়া হয় যে আমেরিকার মূলধারায় বাংলাদেশি কমিউনিটি পিছিয়ে নেই।
লডস ডাইনা ভবঘুরে সেন্টারের পরিচালক জেম হেবারলি মহিত এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি এ ব্যাপারে বাংলাদেশি কমিউনিটির সার্বক্ষণিক সহযোগিতা চালিয়ে যেতে অনুরোধ করেন। এ সময় সেন্টারের কোর্ডিনেটর সারাহ উপস্থিত ছিলেন।
বুধবার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ১৭ জন স্বেচ্ছাসেবী ৪৯২ জনকে খাবার বিতরণ করেছেন।