উচিটায় শারদীয় দুর্গাপূজা ২৩ ও ২৪ সেপ্টেম্বর

কানসাস রাজ্যের উচিটা শহরে আসন্ন শারদীয় দুর্গাপূজা (২৩ ও ২৪ সেপ্টেম্বর)। এ উপলক্ষে ২৬ আগস্ট উচিটা শহরে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উচিটা বাঙালি কমিউনিটি (সনাতন ধর্মাবলম্বী) পরিষদ সভায় ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
দুই দিনব্যাপী দুর্গোৎসবকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে রয়েছে পূজার প্রতিদিন অর্চনা, ভোগ, অঞ্জলি, ভজন, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিদিন দুপুর-রাতে বাঙালিয়ানা খাবার, নিরামিষ প্রসাদ বিতরণ, দশমীতে সিঁদুর ছোঁয়া ও শুভেচ্ছা বিনিময়। এবারের আয়োজন মিলে-এটি উচিটা বাঙালি কমিউনিটির (সনাতন ধর্মাবলম্বী) ২৭তম দুর্গাপূজা।
ডা. প্রণব সেন শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ডা. দেবব্রত ভাদূরী, আশিস ঘোষ হাজরা, ড. অনিমেষ চক্রবতী, ড.দীপক মল্লিক, দীপক ঘোষ, পার্থ মজুমদার, সুমিতা, দেবাশীষ ঘোষ, প্রকৌশলী রুপন কান্তি দেব, সুকুমার ব্যানার্জি, শ্যামল আচার্য, প্রশান্ত কুমার বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি