উচিটায় হয়ে গেল মুসলিম কমিউনিটির বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচিটার বনভোজনে উল্লাসে মেতেছিল শিশুরাও
উচিটার বনভোজনে উল্লাসে মেতেছিল শিশুরাও

প্রথমবারের মতো ১৬ সেপ্টেম্বর উচিটায় মুসলিম কমিউনিটির বনভোজন হয়ে গেল। সবুজে আচ্ছাদিত ওজে ওয়াডসন পার্কে আনন্দময় পরিবেশে বেলা ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নানা আনন্দ আয়োজন উপভোগ করেন বনভোজনে আগতরা।
মাহপেরা করিম, সাঈদ আকরাম, সাঈদ বখতিয়ার, খোকন, সুমন, আলম,মো. হকসহ অনেক বাংলাদেশি প্রবাসী দল বেঁধে বসে ক্ষণিকের জন্য স্মৃতি রোমন্থন করেন। যে যার মত করে পরিবার-পরিজন নিয়ে পার্কে ঘুরে বেড়িয়েছেন। লেকের স্বচ্ছ পানিতে উল্লাসে মেতেছিলেন একদল কিশোর-কিশোরী।

ছিল খেলাধুলার ব্যবস্থা
ছিল খেলাধুলার ব্যবস্থা

পার্কের চারদিকে সাপের মত প্যাঁচানো লাইনে চলছে যাত্রীবাহী রেল। সবাইকে টিকিট চেক করে রেলে তোলা হয়। সব মিলিয়ে ৫০ জনের আসন সমৃদ্ধ এই রেল পুরো পার্কের নানা মনমাতানো প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ করে দেন। রেল স্টেশনে অপেক্ষার সময় বাংলাদেশি অনেকে ভৈরব-টঙ্গী রেল স্টেশনের (কলা, ডিম, বাদাম) কথা স্মরণ করেন।

বনভোজনের একটি মুহূর্ত
বনভোজনের একটি মুহূর্ত

বনভোজনে ছোটদের ফুটবল সবাইকে আনন্দ দেয়। পার্কের এককোণে বসে ছোটদের মুখে ব্যাটসম্যান আঁকিয়ে দিতে ভোলেননি অনেকে। দুপুর তিনটা থেকে বিকেল পর্যন্ত চলে তরমুজ, চিপস, বার্গার, চিকেনে মোড়ানো মজাদার খাওয়া। সারিবদ্ধভাবে খাবার নিয়ে ছায়াঘেরা গাছের নিচে আড্ডায় খাওয়া সারেন সবাই।
বনভোজনের শেষ পর্যায়ে প্রকৌশলী এস এম ইসলাম শিপু বলেন, মুসলিম কমিউনিটি প্রতিবার ঈদ পুনর্মিলনী করেন। এবারই একটু ভিন্ন আঙ্গিকে সর্বোচ্চ উপস্থিতিতে বনভোজনের আয়োজন করা হয়েছে। বনভোজন সফল করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি