উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা বৃহস্পতিবার সাঁজোয়া যান ও বুলডোজার দিয়ে ডাকোটা অ্যাকসেস পাইপলাইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ক্যাম্পে রয়ে যাওয়া লোকজনকে উচ্ছেদ করেছেন। নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের সরকারি কর্মকর্তারা বলেছেন, সেখান থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করে দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে স্থানটি বিক্ষোভকারীমুক্ত করা হয়েছে। বিরোধপূর্ণ ওই তেলের লাইনের প্রতিবাদে প্রায় এক বছর ধরে সেখানে অবস্থান নিয়ে কাজ আটকে রেখেছিল আদিবাসী ও তাদের সমর্থক পরিবেশবাদীরা। তীব্র শীতের মধ্যেও ঘাঁটি গেড়ে থেকে যাওয়া অনেক লোকই বেঁধে দেওয়া শেষ সময় বুধবার বিকেলের মধ্যে চলে যায়। স্থানীয় আমেরিকান আদিবাসী গোত্র ওই পাইপলাইন তাদের পবিত্র ভূমির ওপর দিয়ে যাচ্ছে এবং এতে নদী ও হ্রদের দূষণ হতে পারে অভিযোগ করে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছিল। তবে আদালত এতে সাড়া দেননি।
এএফপি