উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২০-এ ফ্লোরিডায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার শুরু হতে যাচ্ছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন। ২০২০ সালে এই সম্মেলন আয়োজন করা হবে ফ্লোরিডায়। আগের আয়োজকবৃন্দের সঙ্গে টেলিকনফারেন্সে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগের উদ্যোক্তারা দীর্ঘকাল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের আয়োজন না করায় আগ্রহী আয়োজকবৃন্দ এই সম্মেলন আবার চালুর সিদ্ধান্ত নেন। টেলিকনফারেন্সের মাধ্যমে আলাপ আলোচনা করে একটি অ্যাডহক কমিটিও গঠন কো হয়।

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের (ফ্লোরিডা) আগেরবারের আহ্বায়ক আতিকুর রহমান আতিককে বর্তমান আহ্বায়ক ও উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের এক সময়ের লস অ্যাঞ্জেলেসের সদস্যসচিব কাজী মশহুরুল হুদাকে বর্তমান অ্যাডহক কমিটির সদস্যসচিব করে আবার উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন চালুর দায়িত্ব নেয়। পরে পূর্ণাঙ্গ অ্যাডহক কমিটির নাম ঘোষণা করা হবে বলে অ্যাডহক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব জানিয়েছেন।

একই সঙ্গে ফ্লোরিডায় অনুষ্ঠেয় উত্তর আমেরিকা সহিত্য সম্মেলন ২০২০-এ হওয়ার কথা ঘোষণা করা হয়। এ বিষয়ে আলাপ আলোচনার জন্য বর্তমান অ্যাডহক কমিটির সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানান হয়েছে।

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০১৪ সালের পরে আর অনুষ্ঠিত হয়নি।