উত্তর কোরিয়াকে আবার হুমকি ট্রাম্পের
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর আমেরিকাকে শায়েস্তা করার ক্ষেত্রে ‘একটি মাত্র জিনিসই আছে যা কাজ করবে’। টুইটারে দেওয়া ট্রাম্পের এই বক্তব্যকে উত্তর আমেরিকার বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প বলেছেন, গত ২৫ বছর ধরে আমেরিকার প্রেসিডেন্টরা এবং তাদের সরকারগুলো পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা করে যাচ্ছে। কিন্তু এতে কোনো কাজ হয়নি। এখন সামনে একটা পথই খোলা। তবে ‘কার্যকর’ বিষয়টি কী, তা তিনি বিস্তারিত বলেননি।
সম্প্রতি পরমাণু তৎপরতা ইস্যুতে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থামাতে বলে যাচ্ছে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, পরমাণু তৎপরতা বজায় রেখে পিয়ংইয়ং আত্মঘাতী কাজ করছে। এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। তবে পিয়ংইয়ং এসব পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
গত শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু তাঁরা মানবেন না। নিজেদের ‘নিরাপত্তা নিশ্চিত করার জন্য’ তারা পরীক্ষা চালিয়ে যাবে। আগামী মাসে উত্তর কোরিয়ার নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কথা।