উদীচী জ্যামাইকা শাখা গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জ্যামাইকা শাখা গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র সংসদের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আঞ্চলিক শাখা গঠন কর্মসূচির ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি বিকেলে ১৬৫ স্ট্রিটের জ্যামাইকার একটি মিলনায়তনে সাবেক উদীচী, খেলাঘর, ছাত্র ইউনিয়ন ও সমমনাদের একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী দিনে জ্যামাইকায় বাঙালি কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা বিকাশের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে উদীচী জ্যামাইকা শাখা গঠনের সিদ্ধান্ত হয়। সভায় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের নেতৃবৃন্দ ও সদ্য গঠিত জ্যামাইকা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সবার সম্মতিতে কানন চক্রবর্তীকে আহ্বায়ক ও ইশতিয়াক আহমেদকে সদস্যসচিব করে উদীচী জ্যামাইকা শাখার ১৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে সদস্য সংগ্রহের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।