উন গায়েব হলে চুপ থাকবে সিআইএ!

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পেও বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যদি হঠাৎ গায়েব হয়ে যান, কিংবা মারা যান, তাহলে এ বিষয়ে সিআইএ চুপ থাকবে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নিয়ে কিম জং-উনকে হত্যার চেষ্টা করেছে সিআইএ—উত্তর কোরিয়ার এমন দাবির কয়েক মাস পর সিআইএ-প্রধান এমন কথা বললেন।
ওয়াশিংটন ডিসিতে ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসি শীর্ষক এক সম্মেলনে সিআইএর প্রধান বলেন, ‘সম্মান রেখেই বলছি, যদি কিম জং-উন গায়েব হয়ে যান, আমি এটা নিয়ে কোনো কথাই বলব না।’ তিনি বলেন, ‘কেউ হয়তো ভাবতে পারে, এর মধ্যে কাকতালীয় কিছু থাকতে পারে। বলতে পারে, “একটা দুর্ঘটনা ঘটে গেছে”, “এটা ফলপ্রসূ হয়নি”।’
ইরান, কঙ্গো, চিলিসহ বিভিন্ন দেশের নেতৃত্বকে উৎখাত প্রচেষ্টায় সিআইএর জড়িত থাকার ইতিহাসের দিকে ইঙ্গিত করে মাইক পম্পেও ওই মন্তব্যগুলো করেন।