উন্নত দেশগুলো আজ বাংলাদেশকে সঙ্গে পেতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ টেকসই উন্নয়নের সব কটি লক্ষ্যমাত্রা অর্জন করবে। নিজস্ব কর্মকৌশল নির্ধারণ করে সমস্যাগুলো মোকাবিলা করবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার অপার সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বিনিয়োগসহ সহযোগিতার ক্ষেত্রে উন্নত দেশগুলো আজ বাংলাদেশকে সঙ্গে পেতে চায়।

বিশ্বের সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশের উন্নয়ন সেমিনারে আলোচকেরা এসব কথা বলেছেন। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় দিনব্যাপী এ সেমিনার শেষ হয়। বিষয়ভিত্তিক সাতটি পর্বে বক্তৃতা করেন জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ, জাতিসংঘ, দেশি, প্রবাসী উদ্যোক্তা, বিনিয়োগকারী, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা।

.
.

দিনের সবচেয়ে আলোচিত পর্বটি ছিল জ্বালানিবিষয়ক সেমিনার। এ পর্বে দেশের জ্বালানি খাতে সবচেয়ে বড় বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেমিনারে আজিজ খান বলেন, বাংলাদেশে কয়লাভিত্তিক জ্বালানির পরিবর্তে গ্যাসভিত্তিক বা নবায়নযোগ্য জ্বালানির উৎপাদনের প্রয়াস নিতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। এখানে জমি খুব মূল্যবান। জ্বালানি উৎপাদনের জন্য আমাদের এসব বিষয় বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে ডিজেল ব্যবহার করা হচ্ছে। এর প্রভাব পড়ছে পরিবেশের ওপর।’ তিনি বলেন, ‘সরকার জ্বালানি উৎপাদনসহ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আন্তরিক প্রয়াস চালাচ্ছে। সমস্যা মোকাবিলা করে আমাদের অর্জন বিশ্বের কাছে রোল মডেল হতে পারে।’ তিনি আরও বলেন, ‘সেদিন হয়তো দূরে নয়, যেদিন হার্ভার্ড থেকে বাংলাদেশে গিয়ে আমাদের এ প্রয়াস এবং অর্জনকে জানতে হবে।’

.
.

ব্রেন্ডেইজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাজেদ কামালের উপস্থাপনায় জ্বালানিবিষয়ক সেমিনারে গ্রিন পিসের আশিস ফার্নান্দেজ ভারতে জ্বালানি উৎপাদনের বিষয় নিয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।

উদ্যোক্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণ পর্বে বক্তব্য দেন এমআইটির ইকবাল কাদির, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের টম লিসটার্ন, আইপিএর লুসিয়া সানসিহেজ, টেকনো হেভেনের হাবিবুল্লাহ এন করিম, হার্ভার্ড মেডিকেল স্কুলের ইকবাল ইউসুফ।