উবার ইটস, ডোরড্যাশ ও গ্র্যাবহাবের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান করোনা মহামারিতে অনেক ব্যবসা যেমন বন্ধ হয়ে গেছে, তেমনি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে নানা ব্যবসাও। এর মধ্যে খাবার পরিবহন বা খাবার ডেলিভারি ব্যবসার রমরমা অবস্থা বিরাজ করছে। লোকজনের মধ্যে হোটেল রেস্তোরাঁয় বসে খাদ্যাভ্যাসের দ্রুত পরিবর্তন ঘটছে।

নাগরিক সংস্কৃতির এ পরিবর্তনে এখন যুক্তরাষ্ট্রজুড়ে উবার ইটস, ডোরড্যাশ ও গ্র্যাবহাবের মতো খাবার ডেলিভারি সার্ভিস ব্যবসার রমরমা অবস্থা। লাখো মানুষ এসব কোম্পানিতে কাজ শুরু করেছেন। নগর থেকে প্রান্তিক জনপদ পর্যন্ত এসব খাবার সরবরাহ ব্যবসার বিস্তৃতি ঘটছে। গাড়ি, সাইকেল, মোটরসাইকেলসহ পায়ে হেঁটে লোকজন খাবার ডেলিভারির কাজে যুক্ত হয়ে ভালো অর্থ আয়ের উপায় খুঁজে পেয়েছেন।

ব্যবসার বিস্তৃতির সঙ্গে সঙ্গে খাবার সরবরাহ কোম্পানিগুলোর নগর কর্তৃপক্ষের সঙ্গে আইনি বিরোধও শুরু হয়েছে। এসব খাবার সরবরাহ কোম্পানি স্বাধীনভাবে হোটেল রেস্তোরাঁর সঙ্গে তাদের কমিশন নিয়ে দর-কষাকষি করে। অ্যাপসের মাধ্যমে খাবার অর্ডার করা এবং ডেলিভারি নিয়ে দর-কষাকষির প্রতিযোগিতায় পড়তে হচ্ছে হোটেল-রেস্তোরাঁগুলোকে।

এর মধ্যে নিউইয়র্কসহ বেশ কিছু রাজ্য খাবার ডেলিভারি কোম্পানিগুলোর কমিশনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। হোটেল রেস্তোরাঁর পক্ষ থেকে অভিযোগ, প্রতিযোগিতায় পড়ে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। রেস্তোরাঁ ব্যবসাকে সংরক্ষণ সুবিধা দেওয়ার জন্যই কমিশনের ওপর সর্বোচ্চ হার নির্ধারণ করে দেওয়া হয়েছে। রাজ্য অনুযায়ী এসব কমিশনের বিভিন্ন হার হলেও খাবার সরবরাহ কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রণ তারা মেনে নিতে রাজি নয়।

এ নিয়ে ৯ সেপ্টেম্বর খাবার সরবরাহ কোম্পানিগুলোর পক্ষে ম্যানহাটন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ওপর কমিশন আরোপের সীমা নির্ধারণ না করে দেওয়া এবং তাদের ব্যবসায়িক দর-কষাকষির ওপর স্থায়ী বিধিনিষেধ প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছে।