উল্লাপাড়া সোসাইটির বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজন ও ঈদ পুনর্মিলনীতে উল্লাপাড়া সোসাইটির সদস্যরা
বনভোজন ও ঈদ পুনর্মিলনীতে উল্লাপাড়া সোসাইটির সদস্যরা

উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইন্‌কের বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ জুন লং আইল্যান্ডের ইন্ডিয়ান আইল্যান্ড পার্কে এই বনভোজন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন ছাড়াও নিউজার্সি, কানেকটিকাট ও মেরিল্যান্ড থেকে প্রায় চার শ প্রবাসী উল্লাপাড়াবাসী সকাল ১০টার মধ্যে পার্কে উপস্থিত হয়।

বাসের ভেতর ও পার্কে সকালের নাশতা পরিবেশন করা হয়। নাশতার দায়িত্বে ছিলেন বনভোজন উদ্‌যাপন কমিটির সদস্য আহ্বায়ক মো. শফিউল আলম, সদস্যসচিব মো. আশরাফুল, অর্থ সম্পাদক নূর নবী, এলাহী তালুকদার, আল আমিন, মীর আমজাদ হোসেন, সিদ্দিকুর রহমান, শাহাদাত হোসেন ও কামরুজ্জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রথম পর্ব উদ্বোধন করেন সভাপতি মো. রাকিবুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক মো. মোতাহার হোসেন, প্রধান ব্যবস্থাপক শামসুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জহিরুল ইসলাম, মো. মমিনুর রহমান, মসিতুল্লাহ মাসুম, প্রাণপ্রতিম সাহা, শাহীম মাহমুদ ও জাফর ইমাম।

সংগঠনের উপদেষ্টা জুলফিকার রহমান, জাকির হোসেন রেজা, মোহাম্মদ খান টিপু ও শুভাকাঙ্ক্ষীরা বনভোজনে উপস্থিত ব্যক্তিবর্গ ও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, ইবনে জুবায়ের, লাবলু, আবুল হালিম, আবদুর রব, আবুল কালাম ও সাবেক সভাপতি আবু জাফর।

অ্যাথলেটিক ফিল্ডে ক্রীড়া পর্বে দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয় ফাহিম, জান্নাতুল ফরহাদ, সাবা মাহী, রেজা ও ফাজিন। দুপুর ১২টায় চির প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রঙ্কস (ব্রাজিল) বনাম কুইন্স ও ব্রুকলিন (আর্জেন্টিনা) ২-২ গোলে সমাপ্ত হয়। রেফারির দায়িত্ব পালন করেন মো. শফিউল ইসলাম।

বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক প্রধান উপদেষ্টা নাসির খান পল, সভাপতি ও অতিথি ডা. মোহাম্মদ আবদুল লতিফ, বৃহত্তর রাজশাহী জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজ্জাফর হোসেন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, বৃহত্তর রাজশাহী জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রহমতুল্লাহ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি হারুন ভূঁইয়া, সভাপতি মামুন মিয়াজী, আবির আলগীর, আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, হুসনে আরা, নিলুফার ইয়াসমিন খান, ডা. শাহীনুর রাহিম, ডা. রুবাইয়া, ড. গোলাম সরোয়ার, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ফোভানা কনভেনশনের আহ্বায়ক নার্গিস আহমেদ, মো. শফিউল ইসলাম, সিরাজগঞ্জ জেলা মূলধারার সভাপতি খোন্দকার ফজলুল হক ও সাধারণ সম্পাদক সবুক্তগীন সাকী এবং মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ ও রূপপুর পারমাণবিক প্রকল্পের উপদেষ্টা ড. খন্দকার আবু সুফিয়ান।

বেলা আড়াইটায় ছিল মধ্যাহ্ন ভোজ। এর দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টা এইচ এম শহীদ, মোতাহার হোসেন, সিদ্দিকুর রহমান, আশরাফুল ইসলাম, এ কে এম লাবলু, জহির, শাহীন মাহমুদ প্রমুখ।

বিকেল সাড়ে চারটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মসিতুল্লাহ মাসুম ও এম আর বি অ্যাওয়ার্ড প্রাপ্ত কণ্ঠশিল্পী মৌ। কবিতা আবৃত্তি করেন কবি ও প্রাবন্ধিক সবুক্তগীন সাকী ও জাফর ইমাম।
উল্লাপাড়া সোসাইটির পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের একাডেমিক অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি ড. খন্দকার সুফিয়ান, তারিনা রহমান।

বিকেলে উপস্থিত সবাইকে মুখরোচক বুট মুড়ি ও ফিরনি দিয়ে আপ্যায়ন করা হয়। বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পরে কৌতুক পরিবেশন করেন নাসির খান পল ও মো. মনিরুল ইসলাম। ডা. মোহাম্মদ আবদুল লতিফ উল্লাপাড়াবাসীর বনভোজন ও ঈদ পুনর্মিলনী ২০১৯ সুন্দরভাবে আয়োজনের জন্য সবার প্রশংসা করেন। এ ছাড়া আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. গোলাম সারওয়ার, ড. শাহীনুর রাহীম, এইচ এম শহীদ, প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর প্রমুখ।

অনুষ্ঠানে র‌্যাফল ড্রয়ের আয়োজন ছিল। এর দায়িত্বে ছিলেন জহুরুল ইসলাম। এতে প্রথম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিট স্পনসর করেন কর্ণফুলী ইনকাম ট্যাক্সের প্রোপ্রাইটর মোহাম্মদ হাসেম, দ্বিতীয় পুরস্কার স্পনসর করেন খামার বাড়ির কামরুজ্জামান কামরুল ও হারুন ভূঁইয়া, তৃতীয় পুরস্কার স্পনসর করেন রূপালি চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী, চতুর্থ পুরস্কার স্পনসর করেন অ্যাটর্নি মঈন চৌধুরী। এ ছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা আরও ১০টি পুরস্কার প্রদান করেন। প্রথম পুরস্কার পান খন্দকার মিজানুর রহমান, দ্বিতীয় পুরস্কার পান ইবনে জুবাইয়ের ও তৃতীয় পুরস্কার পান জহুরুল ইসলাম।

উল্লাপাড়াবাসীর এই বিশাল বনভোজন ও ঈদ পুনর্মিলনীকে সফল করার পেছনে ছিলেন প্রধান উপদেষ্টা এইচ এম শহীদ, প্রধান সমন্বয়ক মো. মোতাহার হোসেন ও প্রধান ব্যবস্থাপক শামসুল ইসলাম। তাঁদের সহযোগিতা করেন আমিনুল ইসলাম, মাকসুদা খান ও সাইয়ান ফারিয়া।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের শনিবার করোনা পার্কে বার বি কিউয়ের আমন্ত্রণ জানানো হয়।

সঠিক নেতৃত্ব দিয়ে সুষ্ঠুভাবে আয়োজনটি করার জন্য উদ্‌যাপন কমিটি ও কার্যকারী কমিটিকে ধন্যবাদ জানিয়ে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মো. রাকিবুজ্জামান খান।