উৎক্ষেপণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎক্ষেপণ স্থগিত
উৎক্ষেপণ স্থগিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে গতকাল শনিবার ঘন মেঘ এবং বৃষ্টিপাতের কারণে পণ্যবাহী একটি রকেট উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। ক্যালিফোর্নিয়া-ভিত্তিক বেসরকারি মহাকাশ পরিবহন-সেবা প্রতিষ্ঠান স্পেসএক্সের রকেটটির আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দুই হাজার ৩০০ কিলোগ্রাম খাবার ও অন্যান্য রসদ নিয়ে যাওয়ার কথা। আজ রোববার আবারও রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে। স্পেসএক্স ২০১০ সালে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আইএসএসে নভোযান পাঠায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) কিছুদিন আগে তাদের শাটল কর্মসূচি বন্ধ করে দেওয়ার পর থেকে এ জন্য রাশিয়া ও বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে।
এএফপি