উড়োজাহাজের টিকিট কেনায় বাড়তি সতর্কতার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম
নজরুল ইসলাম

শীতকালে দেশে যাওয়া কিংবা ভ্রমণ-সংক্রান্ত কাজে মানুষ উড়োজাহাজের টিকিট বেশি কেনে। গরম আসতে আর বাকি মাস দু-এক। তাই এর একটু আগে টিকিট কিনলে কম দামে পাওয়া যায়। এবার উড়োজাহাজের টিকিট কেনার ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন, ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম।
টিকিট কেনার সময় জালিয়াতি ঠেকাতে, যার কাছ থেকে টিকিট কেনা হচ্ছে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ‘আইএটিএ’ সনদ আছে কিনা সেটা যাচাই করার পরামর্শ দিয়েছেন নজরুল ইসলাম। আইএটিএ হলো—ট্রাভেল ব্যবসায়ীদের আন্তর্জাতিক সনদ, যার মাধ্যমে টিকিট জালিয়াতি করা প্রতারককে জবাবদিহির মধ্যে আনা যায়। নজরুল ইসলাম দশ বছরের বেশি সময় ধরে ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়া নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। ওই প্রতিষ্ঠানটি ওমরাহ ও ভ্রমণের টিকিট বিক্রি করে। গত বছরে বাংলাদেশি প্রায় এক হাজারের বেশি গ্রাহক টিকিট ক্রয়-সংক্রান্ত জালিয়াতির কারণে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দেশে যেতে পারেননি। এবারও সেই ভয়ে অনেকেই আগে থেকে টিকিট কিনছেন বলে জানিয়েছেন তিনি।
এ ক্ষেত্রে অগ্রিম টিকিটে কে কতটা ছাড় দিতে পারে সেই প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলোতে।
এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘দেখুন আমরা কেবল টিকিট বিক্রি করি। অনেকেই মুদি বা গ্রোসারি ব্যবসা করেন, সঙ্গে বিমানের টিকিটও বিক্রি করেন। আবার অনেকেই জ্যাকসন হাইটস এ বাজার করতে যান, ভাবেন ঠিক আছে এলাম যখন একটি টিকিট কিনে নিয়ে যাই। বাজার করা আর বিমানের টিকিট কেনা এক কথা নয়। এ কারণে আমরা বলি একটু কষ্ট করে হলেও, যেখান থেকে নির্ভরতায় বিমানের টিকিট কেনা যায় সেখানে যাওয়া ভালো।’

গরমের সময় দেশে যাওয়ার জন্য স্বল্প আয়ের মানুষেরা অনেক দিন ধরেই টাকা জমান। একটু বাড়তি সঞ্চয় করে অথবা কোনো মতে কম টাকায় দেশে গিয়ে, প্রিয়জনের সঙ্গে বেশি খরচ করতে চান। এ কারণে পত্রিকায় সবচেয়ে কম টাকায় টিকিটের বিজ্ঞাপন দেখে কষ্টের জমানো টাকা খরচ করে ফেলেন ক্রেতারা। এই প্রবণতা নারী গ্রাহকদের মধ্যে বেশি দেখা যায়।