এ সপ্তাহের অনুষ্ঠান
পিঠা উৎসব
বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএ ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে পিঠা উৎসবের আয়োজন করেছে।
মতবিনিময় সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে কমিটি গঠন নিয়ে ১৮ জানুয়ারি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ছয়টায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে দলমত-নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্টেট/মহানগর আওয়ামী লীগসহ সহযোগী, অঙ্গ সংগঠন ও ১৪ দলের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ও বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সার্ভিস প্রদান করা হবে। সেবাগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশি পাসপোর্ট নবায়ন ও সংশোধন, নো ভিসা রিকোয়ার্ড সিল, অ্যালাইভ সার্টিফিকেট প্রদান, বাংলাদেশি অন্যান্য সনদপত্রের সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদনপত্র গ্রহণ। ১৮ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিউইয়র্কের ওজনপার্কে এই সেবা দেওয়া হবে।
পিঠা উৎসব
১৯ জানুয়ারি উডসাইডের কুইন্স প্যালেসে শো টাইম মিউজিক পিঠা উৎসবের আয়োজন করেছে। বেলা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত এই উৎসব চলবে।