
বাংলাদেশ মালিকানায় জনপ্রিয় ট্রাভেল এজেন্সি গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল এয়ারলাইনস রিপোর্টিং করপোরেশনের (এআরসি) সদস্যপদ অর্জন করেছে।
এআরসি সনদ একটি ট্রাভেল এজেন্টের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। এর ফলে জ্যাকসন হাইটসের ৩৭-১২, ৭৫ স্ট্রিটে অবস্থিত প্রতিষ্ঠানটি এখন নিজের ব্যবস্থাপনায় সরাসরি টিকিট ইস্যু করতে পারবে। গ্রাহকদের জন্য যা অর্থনৈতিক সাশ্রয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে।
গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল হচ্ছে কমিউনিটির অন্যতম ট্রাভেল ব্যবসা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলের সিস্টার প্রতিষ্ঠান। জ্যাকসন হাইটসের ৩৭-১২, ৭৫ স্ট্রিটে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলের অফিস এই গ্রুপের করপোরেট অফিস। দুটি প্রতিষ্ঠান থেকেই ভ্রমণ ইচ্ছুকদের টিকিটিং, টুরিজম, হোটেল বুকিং, ওমরাহ হজ, নোটারি পাবলিকসহ ট্রাভেল সম্পর্কিত যাবতীয় সার্ভিস দেওয়া হচ্ছে বলে জানালেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও সিইও মো. সামসুদ্দিন বসির।
সিইও বলেন, এই করপোরেট অফিস ছাড়াও জ্যাকসন হাইটসের ৩৭-১৮,৭৪ স্ট্রিটের ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলের অফিস থেকেও সব
ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে। ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আগেই আইএটিএ সনদ পেয়েছে।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. সামসুদ্দিন বসির আরও জানান, ‘আমরা তুলনামূলক কম মূল্যে কনফার্ম টিকিট করে থাকি। বর্তমানে জেএফকে-ঢাকা-জেএফকে রিটার্ন টিকিট পাওয়া যাচ্ছে মাত্র ৬০০+ ডলারে।
এ ছাড়া এই প্রতিষ্ঠান থেকে কম ফিতে এবং সর্বোচ্চ রেটে দেশে টাকা পাঠানো যাবে বলেও তিনি জানান। এই প্রতিষ্ঠান থেকে এমিরেটস, কাতার, ইত্তেহাদ, টার্কিশ, কুয়েত, সৌদিয়া, ক্যাথে প্যাসিফিকসহ বিশ্বের
সব এয়ারলাইনসের টিকিট নিজস্ব এআরসির মাধ্যমে ইস্যু করা হয়। আমেরিকার যেকোনো স্টেট থেকে ২৪ ঘণ্টায় সাত দিনই টিকিট ইস্যু করে থাকে প্রতিষ্ঠানটি।
টিকিট ক্রয়, বুকিং ছাড়াও ট্রাভেল সম্পর্কিত তথ্যের জন্য যে কেউ ফোন করতে পারেন ৭১৮-২০০-২৬৫৫,৭১৮-২০০-১৮৪২, ৭১৮-৪০৬-৯৭৪৫ ও ৭১৮-৪০৬-৯৭৪৯ নম্বরে। ইমেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।