এই দুর্যোগে ১২ বছরের শিশু ও মায়ের সঙ্গে নিষ্ঠুরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীর কুইন্সে ১২ বছরের শিশু ও তার মাকে বাড়ির বাইরে রেখে এসেছেন তাদেরই স্বজন। কুইন্সের হলিসের ১৮৭ স্ট্রিটের বসবাসকারী এক পরিবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট মহামারির মধ্যেই এ ঘটনা ঘটিয়েছে।

কুইন্সের বাসিন্দা উম্মে কুলসুম পপি ও তাঁর স্বামী আশরাফুজ্জামান তাঁদের ভাইয়ের ছেলে ও তার মাকে বাড়ির বাইরে নিয়ে রেখে আসেন। শিশুটির বাবার অবর্তমানেই এ ঘটনা ঘটে।

একই স্ট্রিটের তানিয়া ও জামিলের মালিকানাধীন বাড়ির বেসমেন্টে থাকতেন তাঁরা। নতুন বাড়িতে ওঠার কথা ছিল তাঁদের। জামান ও কুলসুমের নিজেদের গাড়ি ও আরেকটি ভাড়া করা গাড়িতে করে মা ও শিশুটিকে মালামালসহ ১৭৯ স্ট্রিটের একটি বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশে বের হয়। কিন্তু ওই বাড়িতে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী থাকায় ওই বাড়িওলা তাঁদের সাত দিন পর উঠতে বলেন। তখন কুলসুম ও জামান ওই শিশু ও তাঁর মাকে নিয়ে ১৬২ স্ট্রিটের একটি বাড়ির সামনে এসে মালামালসমেত নামিয়ে চলে যান। প্রায় এক-দেড় ঘণ্টা ওই মা ও শিশু ঠান্ডার মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে থাকে। পরে পার্শ্ববর্তী এক বাড়ির ভাড়াটিয়া তাঁদের জন্য শীতবস্ত্র ও খাবারের ব্যবস্থা করেন।

এরই মধ্যে এ ঘটনা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।