বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বরকত উল্লাহ করোনা আক্রান্ত। তাঁর দ্রুত রোগমুক্তি কামনাসহ দেশে ও প্রবাসে করোনায় আক্রান্ত সবার আরোগ্য কামনায় সম্প্রতি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র যুবদল।
৪ ডিসেম্বর আয়োজিত ভার্চ্যুয়াল এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী। মাহফিলটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ। দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম।
আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘করোনা শুরুর পরপর আমরা সরকারকে করোনা নিয়ে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সরকার সেই পরামর্শ গ্রহণ করেনি। সরকার করোনা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পন্থা অবলম্বন করেছে। সেই সঙ্গে স্বাস্থ্য বিভাগে চলছে চরম দুর্নীতি। করোনা নিয়ে এই সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে।’ তিনি বলেন, ‘আগের রাতে ভোট ডাকাতি করে এই সরকার ক্ষমতা দখল করেছে। ক্ষমতায় টিকে থাকতে নানা অপকৌশল অবলম্বন করছে। এই সরকার কোনো সামরিক সরকার নয়। তবে এই সরকার হচ্ছে একটি ভয়ংকর জালেম সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। এর জন্য অতীতের মতো যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহসভাপতি ও জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা চৌধুরী সালেহ আহমদ, ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, পেনসিলভানিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ, শরীফ খান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসাইন, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, আমানত হোসেন, মিজানুর রহমান, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবদল নেতা খলকুর রহমান, ফ্লোরিডা যুবদল নেতা মতিউর রহমান খান, মোহাম্মদ ফিরোজ, নাসিম খান, আহসান আহমেদ, মিথেল আহমেদ, মোহাম্মদ নাঈম দাউদ, নিউইয়র্ক স্টেট যুবদলের সহসভাপতি বি এম বাদশাহ, এমদাদ তরফদার, হাসান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী মোমিততানিম আহমেদ, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কোকো স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক নেতা মাসুদ রানা প্রমুখ।
দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা আবদুস সাদিক। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া বরকত উল্লাহ বুলু ছাড়াও করোনায় আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম, যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, জাসাস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেনের আরোগ্য কামনা এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বাকির আজাদ, সাবেক ছাত্রনেতা তানভীর খান, সাবেক যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের, যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী রাশেদা আহমেদসহ করোনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।