এএমসির আন্তর্জাতিক সিরাত সম্মেলন অনুষ্ঠিত

নিউইয়র্কে আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি) আয়োজিত ১২তম সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনের এবারের প্রতিপাদ্য ছিল ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক’।
২১ সেপ্টেম্বর বিকেল ৫টায় জ্যামাইকার একটি ভেন্যুতে সম্মেলনটি শুরু হয়। প্রথম পর্বে তাসনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মুফতি মুহাম্মদ আবদুল মালেক, হাফেজ রফিকুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মানজুরুল করীমের যৌথ পরিচালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আদনান ও কারি সামিদ হোসাইন। নাশিদ পেশ করেন আতাউল ওসমানী ও আমজাদ কোরেশী। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক ও এএমসির প্রেসিডেন্ট সাব্বীর আহমদ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ কুইন্স প্রিসিঙ্কট পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ ডেভিড ব্যারিয়ার, স্টেট সিনেটর জন ল্যু, কমিউনিটি অ্যাফেয়ার্স ডিটেকটিভ মার্ক কস্তা, কাউন্সিলম্যান ডোনাভান জে রিচার্ড, হাফেজ জুনাইদ আহমদ আল-মাদানি, আবু সাঈদ মাহফুজ, ইমাম হাফেজ আকীব আল-মাদানি, ইমাম সার্জাদ ও আখতার রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় সন্ধ্যা সাতটায়, চলে রাত এগারোটা পর্যন্ত।
দ্বিতীয় পর্বটি শুরু হয় রাইয়ান এহসানের তিলাওয়াতের মাধ্যমে। ফারুক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্ব পরিচালনা করেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক ও হাফেজ রফিকুল ইসলাম। এ পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ ফারহান, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ ও আমেরিকান মুসলিম সেন্টারের উপদেষ্টা ও মাওলানা শাহজাহান সিরাজী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘এখন সময়’ পত্রিকার সম্পাদক কাজী সামছুল হক, রাইট কেয়ার মেডিকেল অফিসের সিইও মুহাম্মদ হোসাইন ইমরান, মুহাম্মদ শাহ নেওয়াজ, নজরুল ইসলাম, শাহাদত হোসাইন, খালেদ মাসুদ, নুরুল হক, আজিজুল হক, ইবরাহীম ভূঁইয়া, বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা রশীদ আহমদ, বায়তুল গাফফার মসজিদের ইমাম মাওলানা মাসুক আহমদ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলী, আবু তাহের মিয়া, আবু তাহের ভূঁইয়া প্রমুখ।