এক লাখ মুরগি দান করবেন বিল গেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আফ্রিকার সাব–সাহারা অঞ্চলে বসবাসরত হতদরিদ্র পরিবারের মাঝে এক লাখ মুরগি দান করার পরিকল্পনা নিয়েছেন। খবর বিবিসি অনলাইনের।

বিলিয়নিয়ার বিল গেটস বলেছেন, এসব মুরগি পালন ও বিক্রি করে ওই অঞ্চলের মানুষ তীব্র দারিদ্র্যের হাত থেকে রক্ষা পাবেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, আফ্রিকার সাব–সাহারা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যার ৪১ শতাংশ মানুষ হতদরিদ্র।
বিল গেটস বলেছেন, একজন খামারি পাঁচটি মুরগি লালনপালন করে বছরে এক হাজার মার্কিন ডলারের বেশি আয় করতে পারবেন।