এক শ বোয়িং বিমান কিনছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ঘোষণা করেছে, তারা এক শ যাত্রীবাহী বিমান বিক্রির জন্য ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ারের সঙ্গে একটি চুক্তি করেছে।
আলোচিত পরমাণু চুক্তির পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর গত বছর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটন প্রায় চার দশকের তীব্র শত্রুতা পেছনে ফেলার চেষ্টা করছে। এক শ বোয়িং ৭৩৭ এবং ৭৭৭ বিমানের দাম পড়বে আড়াই হাজার কোটি ডলার। বোয়িং কোম্পানি বলছে, ঐতিহাসিক এই বাণিজ্য চুক্তিতে সরকারি অনুমোদনের চেষ্টা শুরু করেছে তারা।