একটি কবিতা এবং রাজনীতি

আমেরিকার স্বাধীনতার অন্যতম প্রতিমূর্তি ‘স্ট্যাচু অব লিবার্টি’র পাদদেশে উৎকীর্ণ একটি কবিতা কিছুদিন আগে আমেরিকার রাজনীতিকে হঠাৎ উত্তপ্ত করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান অভিবাসন নীতির পরিবর্তন এনে মেধাভিত্তিক অভিবাসন প্রবর্তন করতে চান। প্রেসিডেন্টের ঘোষিত অভিবাসন নীতি পরিবর্তনের বিষয়ে প্রেস ব্রিফিংয়ের সময় সিএনএনের সাংবাদিক জিম একসটা এবং হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেন মিলার বিতর্কে জড়িয়ে পড়েন। সিএনএনের সম্প্রচার সাংবাদিক জিম প্রেসিডেন্টের এই পরিবর্তনকে স্ট্যাচু অব লিবার্টির পাদদেশে উৎকীর্ণ ইমা লাজারাস-এর কবিতার সঙ্গে যায় না উল্লেখ করলে এই বিতর্কের সূত্রপাত হয়। জবাবে মিলার বলেন, কবিতাটি আদিতে স্ট্যাচু অব লিবার্টির অংশ ছিল না। এটি ১৯০৩ সালে অর্থাৎ ভাস্কর্যটি স্থাপনের দুই দশক পরে সেখানে স্থাপন করা হয়। তিনি দাবি করেন, ভাস্কর্যটি আসলে অভিবাসীদের জন্য স্থাপন করা হয়নি। ভাস্কর্যটি সেখানে স্থাপন করা হয়েছিল মূলত আমেরিকার দাসপ্রথা বিলুপ্তির স্মরণে, অভিবাসীদের স্মরণে নয়।
কথাটি আংশিক সত্য। কারণ ভাস্কর্যটি আমেরিকার দাসপ্রথা মুক্তির স্মরণে হলেও স্থাপনের পর ১৮৮০ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত লাখ লাখ অভিবাসী এলিস আইল্যান্ড দিয়ে আমেরিকায় প্রবেশ করেছে। নতুন দেশে ভাগ্য গড়তে আসা ইমিগ্রান্টরা দূর থেকে এই স্ট্যাচু অব লিবার্টিকে দেখে পুলকিত হয়েছে; সবার কাছে মনে হয়েছে এই ভাস্কর্য যেন এদের স্বাগত জানাচ্ছে। সময়ের সঙ্গে আমেরিকায় অভিবাসনের এবং এই ভাস্কর্যটি এমনিভাবেই জড়িয়ে পড়েছে যে এটি হয়ে উঠেছে অভিবাসীদের স্বগত জানানোর প্রতীক। অভিবাসন এবং লেডি লিবার্টি সমার্থক রূপ নিয়েছে।
এখানে উল্লেখ্য যে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের অনেক পুরোনো মিত্র হলো ফ্রান্স। আমেরিকার আকাশে আজকের যে স্ট্যাচু অব লিবার্টি উঁচু করে মশাল ধরে আছে তার পরিকল্পনা, ডিজাইন, অর্থ সংগ্রহ সবই হয়েছে ফ্রান্সে। আমেরিকার গৃহযুদ্ধে এবং বিপ্লবে (১৭৭৫-১৭৮৩) জনগণের বীরোচিত ভূমিকা, দাসপ্রথার অবসান এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্মের পর বন্ধুত্বের নিদর্শন হিসাবে ফ্রান্সের নাগরিকেরা উপহার দিয়েছে এই ভাস্কর্যটি।
স্ট্যাচু অব লিবার্টি তৈরির অর্থ অনুদান হিসাবে দেন ফরাসি সাধারণ নাগরিকেরা। তবে ভাস্কর্যটি ফ্রান্স থেকে আমেরিকায় আসার পর ‘আমেরিকান কমিটি ফর স্ট্যাচু অব লিবার্টি’ অর্থের অভাবে তা বেদিমূলে স্থাপন করতে পারছিলেন না। তখন সাংবাদিক জোসেফ পুলিৎজার (তাঁর নাইমেই পুলিৎজার পুরস্কার চালু হয়) তাঁর ‘নিউইয়র্ক ওয়ার্ড’ পত্রিকার মারফত অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। তিনি অর্থ সংগ্রহের জন্য প্রবন্ধ প্রকাশ করেন। অন্যান্য লেখকেরাও এই সময় তাঁর সমর্থনে লেখেন। এই আহ্বানে সাড়া দিয়েই কবি ইমা তাঁর কবিতাটি লেখেন যা নিউইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে নিউইয়র্ক টাইমস তা পুনর্মুদ্রণ করে। পুলিৎজার ধনীদের কাছে অর্থ চাইতে রাজি ছিলেন না। তিনি তাঁর প্রবন্ধে বলেন, ফ্রান্সের সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থে এই ভাস্কর্য তৈরি হয়েছে তাই তিনিও আমেরিকার সাধারণ মানুষের পয়সায় এর বেদিমূল তৈরি করার উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষ তাঁর ডাকে সাড়া দেয় এবং ছয় মাসের মধ্যেই এক লাখ ডলার সংগৃহীত হয়। যা মূলত এক লাখ ২৫ হাজার মানুষ এক ডলার বা আরও কম চাঁদা হিসাবে দিয়েছিলেন।
কবি ইমা লাজাপুস ১৮৮৩ সালে সনেটটি রচনা করেন। তাঁর জন্ম নিউইয়র্কের এক ধনাঢ্য পরিবারে। ১৮৮৭ সালে তিনি মারা যান। ১৯০৩ সালে কবিতাটিকে স্ট্যাচু অফ লিবার্টি’র বেদিমূলে উৎকীর্ণ করা হয়।
কবি ইমা লাজারুস এর ‘দ্য নিউ কলোসস’ সনেটটি এবং তাঁর ভাব অনুবাদ আপনাদের জন্য তুলে ধরছি।
The New Colossus
Not like the brazen giant of Greek fame,
With conquering limbs astride from land to land;
Here at our sea-washed, sunset gates shall stand
A mighty woman with a torch, whose flame
Is the imprisoned lightning, and her name
Mother of Exiles. From her beacon-hand
Glows world-wide welcome; her mild eyes command
The air-bridged harbor that twin cities frame.
“Keep, ancient lands, your storied pomp! ” cries she
With silent lips. “Give me your tired, your poor,
Your huddled masses yearning to breathe free,
The wretched refuse of your teeming shore.
Send these, the homeless, tempest-tost to me,
I lift my lamp beside the golden door! ”
দি নিউ কলোসস:
কবি ইমা লাজারুস রচিত সনেটটি হলো স্ট্যাচু অফ লিবার্টিকে নিয়ে। কীভাবে সে সারা পৃথিবী থেকে আসা অভিবাসীদের স্বাগত জানাচ্ছে। কবিতার শিরোনাম ‘নতুন কোলোসাস’ থেকে বোঝা যায় লেডি লিবার্টিকে নতুন গ্রিক সূর্য দেবতা যার ভাস্কর্যটি গ্রিসের রোডস শহরে দাঁড়ানো আছে যা ‘কোলোসাস অব রোডস’ নামে পরিচিত তার সঙ্গে তুলনা করা হয়েছে। কোলোসাস প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। লেডি লিবার্টিকে বলা হয়েছ মশাল হাতে শক্তিশালী এক নারী যার আরেক নাম ‘নির্বাসিতের মা।’ তার হাতের মশাল বাতিঘরের মতো দ্যুতি ছড়াচ্ছে বিশ্বময়। (কবিতার ৬-৮ লাইনে কবিতার শেষ লাইন গুলিতে বলা হচ্ছে তোমার ক্লান্ত, দরিদ্র, গৃহহীনকে বিনা মূল্যে নিশ্বাসের আকাঙ্ক্ষায় আমার কাছে পাঠাও।