এডুইন ম্যালেন প্রেস থেকে রাজুব ভৌমিকের বই প্রকাশিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের এডুইন ম্যালেন প্রেস থেকে কবি, লেখক ও অধ্যাপক ড. রাজুব ভৌমিকের বই প্রকাশিত হয়েছে।
প্রকাশিত রাজুব ভৌমিকের বইটির নাম ‘অ্যাবনরমাল সাইকোলজি: রেকোনয়টারিং অ্যানোমালিজ ইন হিউম্যান বিহেভিয়র’। ৩২৮ পৃষ্ঠার মনোবিজ্ঞানের এই বইটিতে মনোরোগ নির্ণয়, মনোরোগ চিকিৎসা, অস্বাভাবিক মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের বিকাশ, আত্মহত্যা, হতাশা, এবং প্রাকৃতিক খাপ খাওয়ানোসহ মনস্তত্ত্বের বিষয়গুলো আলোচনা করা হয়েছে।
এডুইন ম্যালেন প্রেস সূত্রে জানা গেছে, ১২ অধ্যায়ের এই বইতে শিশুদের মানসিক ব্যাধি সম্পর্কেও বিস্তারিত উল্লেখ আছে।
রাজুব ভৌমিক বলেন, ‘হসটস কলেজ অব দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে মনোবিজ্ঞান কোর্সে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহার করা হবে।’
এ বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯.৯৫ ডলার। এ বইটি এডুইন ম্যালেন প্রেসের ওয়েবসাইটের পাশাপাশি আমাজনেও কিনতে পাওয়া যাবে।