এন মজুমদারের সমর্থনে ৪ সংগঠনের ফান্ডরেইজিং
নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি বা প্রাথমিক বাছাই নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি মার্কিন প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকসহ চারটি সংগঠন ফান্ডরেইজিং বা তহবিল সংগ্রহে অনুষ্ঠানের আয়োজন করেছেন। অন্য ৩টি সংগঠন হচ্ছে ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন, রংধনু সোসাইটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ।
১১ অক্টোবর কুমিল্লা সোসাইটির সহসভাপতি মিয়া মোহাম্মদ দাউদের ব্রঙ্কসের বাসভবনের আঙিনায় তহবিল সংগ্রহের অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশি কমিউনিটির ক্ষমতায়নে আসন্ন নির্বাচনে তাকে সমর্থনের আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডের পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আবদুল হাসিম, আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, প্রচার সম্পাদক মো. ছেফাত উল্লাহ খান, মহিলা সম্পাদিকা সালমা সুমি, কার্যকরী সদস্য মোস্তফা আহমদ ভূঁইয়া, আগা মনিরুজ্জামান চৌধুরী, রাজনীতিক নূরে আলম, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, মেঘনা উপজেলা ফাউন্ডেশন অব ইউএসএ ইনকের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, নারীনেত্রী রেক্সোনা মজুমদার, কমিউনিটি অ্যাকটিভিস্ট রিয়াজুল আলম, রাশেদ মজুমদার, আবু সাইদ, রেহান উদ্দিন, সালমা বেগম, সায়মা আক্তার, মো. অহিদ সরকার, গুলজার হোসেন, তাজদিকুর রহমান, আহসান হাবীব প্রমুখ।
বক্তারা মোহাম্মদ এন মজুমদারের দীর্ঘ প্রবাস জীবনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে জনপ্রতিনিধি হিসেবে তাকে সিটি হলে পাঠানোর আহ্বান জানান। তাঁরা বলেন, নির্বাচনে কমিউনিটির সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সেটা সম্ভব।
আরও তিন সংগঠনের ফান্ডরেইজিং
ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন, রংধনু সোসাইটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ১০ অক্টোবর ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে ফান্ডরেইজিং অনুষ্ঠানের আয়োজন করে। রংধনু সোসাইটির সভাপতি মোহতাসিম বিল্লাহর পরিচালনায় ও ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. খবির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম, সহসভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএর কমান্ডার আবুল মনসুর, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট জামাল হুসেন, আবুল খায়ের, এমডি আলাউদ্দিন, মুনিরুল এ দিপু, আবদুর রহমান, পল্লব সরকার, মাকসুদা আহমেদ, শারমিন রহমান, জাহাঙ্গীর আলম, রিয়াজুল আলম প্রমুখ।
সভায় মোহাম্মদ এন মজুমদার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে এই কমিউনিটির কল্যাণে কাজ করছি। বাংলাদেশি কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।’