এন মজুমদারের সমর্থনে ৪ সংগঠনের ফান্ডরেইজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে বিভিন্ন সংগঠনের সদস্যরা ফান্ডরেজিং করছে

নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি বা প্রাথমিক বাছাই নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি মার্কিন প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকসহ চারটি সংগঠন তহবিল সংগ্রহে অনুষ্ঠানের আয়োজন করেছে।

অন্য তিনটি সংগঠন হচ্ছে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন, ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্স ও নর্থ ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি।

১৮ অক্টোবর ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি পার্টি হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গার্ডেন তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সংগঠনের সহসভাপতি মো. খলিলুর রহমান, আবুল বাশার, কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন প্রমুখ।

ব্রঙ্কস বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন ১৬ অক্টোবর রাতে ব্রঙ্কসের বাফা মিলনায়তনে তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

১৮ অক্টোবর রাতে ব্রঙ্কসের ডেভিডসন অ্যাভিনিউ এলাকায় তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্স।

সংগঠনের সদস্য আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গোলাম আযম, বাইতুল ইসলাম অ্যান্ড কমিউনিটি সেন্টারের খতিব মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

নর্থ ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি ১৯ অক্টোবর রাতে ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে।