এনওয়াই-বিডি ট্রাভেল ম্যানেজমেন্টের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টার্লিং–বাংলাবাজার এলাকায় এনওয়াই-বিডি ট্রাভেল ম্যানেজমেন্ট ইনকের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত মিলাদ মাহফিলে অতিথিরা
স্টার্লিং–বাংলাবাজার এলাকায় এনওয়াই-বিডি ট্রাভেল ম্যানেজমেন্ট ইনকের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত মিলাদ মাহফিলে অতিথিরা

নিউইয়র্ক নগরের ব্রঙ্কসে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র স্টার্লিং-বাংলাবাজার এলাকায় চালু হলো বাংলাদেশি মালিকানাধীন ‘এনওয়াই-বিডি ট্রাভেল ম্যানেজমেন্ট ইনক’ নামে আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান। এনওয়াই-বিডি ট্রাভেলের যাত্রা উপলক্ষে ২৬ জানুয়ারি সন্ধ্যায় প্রতিষ্ঠানটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার এবিএম মাসুদুর রহমান ও তোফায়েল আহমেদ। এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানটির দুই কর্ণধার বলেন, ‘ব্রঙ্কসে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসারের প্রেক্ষাপটেই এই নতুন প্রতিষ্ঠানের যাত্রা। এয়ার টিকিট ব্যবসার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠান কাজ করবে। বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ‘এনওয়াই-বিডি ট্রাভেল ম্যানেজমেন্ট ইনক’ বিশ্বস্ততার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ধরনের টিকিট ইস্যু হবে এ প্রতিষ্ঠান থেকে। আশা করছি সর্বোচ্চ সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের মন জয় করতে পারব।’
অনুষ্ঠানে জানানো হয়, এনওয়াই-বিডি ট্রাভেল থেকে সুলভমূল্যে এয়ার টিকিট কেনার সুযোগ থাকবে। ওমরাহ হজ গমনেচ্ছুদের জন্যও রয়েছে বিশেষ ওমরাহ প্যাকেজ। আর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বাংলাদেশি ক্রেতা-গ্রাহকদের জন্য জন্য রয়েছে বিশেষ ছাড়।
উল্লেখ, ব্রঙ্কসের পার্কচেস্টারের ২১৫২ স্টার্লিং অ্যাভিনিউ এলাকায় ডা. রুমানা সবুরের চেম্বারের পাশেই এনওয়াই-বিডি ট্রাভেলের কার্যালয় খোলা হয়েছে। টিকিট বুকিংয়ের জন্য ৯২৯-৭৭৭-৯১৫৫, ৩৪৭-৩০১-১৩৬৮ ও ৭১৮-৯২৪-৮৬৩৩ নম্বর ও [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।