এনওয়াইবিএ লায়ন্স ক্লাবের বিনা মূল্যে ফ্লু-শট কর্মসূচি
নিউইয়র্কে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব লায়ন্স ক্লাব বিনা মূল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (ফ্লু-শট) কর্মসূচির পালন করেছে। ৩ অক্টোবর বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব নিউইয়র্ক জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে এ কর্মসূচির আয়োজন করে। ওই দিন স্থানীয় সময় বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১২০ জন প্রবাসী বাংলাদেশি ফ্লু-শট গ্রহণ করেন।
একই দিনে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব নিউইয়র্কের পক্ষ থেকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য চারজনকে ব্রুকলিন বরো প্রেসিডেন্টের মাধ্যমে সাইটেশন প্রদান করা হয়। তাঁরা হলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আমেনা নেওয়াজ ও রকি আলিয়ান, ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সেক্রেটারি এ কে এম এ রশিদ, জয়েন্ট সেক্রেটারি জে এফ এম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংগঠনের নতুন সদস্য বেবি নাজনীন।
অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর২ সদ্য সাবেক গভর্নর মেধাদী সাই, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আমাদু সাই ও জিমি চো। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সায়ীদ, সাবেক প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, প্রেসিডেন্ট আসেফ বারী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি আহসান হাবিব, ট্রেজারার মো. সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হাসান জিলানী, লিটু আনাম, ফেমড রকি ও রুহুল আমিন।
কর্মসূচিতে আরও অংশ নেন বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট ও ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারি কাজী আজম, ফোবানা ২০১৯-এর সদস্যসচিব ফিরোজ আহমেদ, শো-টাইম মিউজিকের মালিক আলমগীর খান ও গ্রাফিক্স ওর্য়াল্ডের মালিক শাকিল মিয়া, খাবার বাড়ি গ্রোসারি ও পালক পার্টি হলের মালিক মো. কামরুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।