এনজে বুটিকের বুটিক বন্ধু মেলা ১৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনজে বুটিকের কর্ণধার নুসরাত এলিন

ঈদুল আজহা ও গ্রীষ্মকাল উপলক্ষে এনজে বুটিক হাউসের বিশেষ ঈদ বুটিক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮ জুলাই। সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে এই মেলা চলবে রাত ১২টা পর্যন্ত। নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে পানসি পার্টি হলে (১৬৮-৩৭ হিলসাইড অ্যাভিনিউ) এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এনজে বুটিকের কর্ণধার নুসরাত এলিন বলেন, বরাবরের মতো এবারও তিনি এই মেলায় অংশগ্রহণ করতে নিউইয়র্কের আরও কিছু বুটিক হাউস ও জুয়েলারি ডিজাইনারদের আমন্ত্রণ জানিয়েছেন। মেলায় সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ থাকবে।

বেশ কয়েকটি ফ্যাশন হাউস সঙ্গে থাকার কারণে প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘বন্ধু বুটিক মেলা’। এতে সব ধরনের পোশাক ও গয়নার সমাহার থাকবে।

নুসরাত এলিন বলেন, ছোট বড় যেসব ফ্যাশন হাউস একা নিজেরা প্রদর্শনী করতে পারে না, তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় অনেক বড় আয়োজন করা যায় এবং এতে সহজে সাফল্য অর্জন করা সম্ভব।