এফবিআইয়ের তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি-তে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) পত্রিকা লিখেছে। গত জুলাই মাসে প্রভাবশালী এই মার্কিন পত্রিকার খবরেই প্রথম কথিত এ দুর্নীতির খবর ছাপা হয়েছিল। এতে বলা হয়েছিল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর নিজের ব্যাংক হিসাবে প্রায় ৭০ কোটি ডলার সরিয়ে নিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল-এর গতকাল রোববারের নতুন খবরে বেনামি এক সূত্রের উল্লেখ করা হয়। খবরে বলা হয়, ওই সূত্র বিষয়টিতে ওয়াকিবহাল। ঋণে জর্জরিত ১এমডিবি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তের আওতা কী হবে তা স্পষ্ট নয়। মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের সাবেক নেতা যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রাক্কালে আটক হওয়ার পরদিন এফবিআইয়ের এ কথিত তদন্তের খবর ছাপল ডব্লিউএসজে।
রয়টার্স