প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের স্যান বার্নার্দিনো হত্যাকাণ্ডে অভিযুক্ত সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোনে প্রবেশাধিকার পেতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের আদালতে যাওয়ার সমালোচনা করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। মার্কিন টেলিভিশন এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যাপলের তৈরি আইফোনের তথ্যে প্রবেশাধিকারের জন্য এফবিআই একটি সফটওয়্যার তৈরির প্রস্তাব দিয়েছে। সেটি বাস্তবায়ন করা হবে ব্যক্তিগত গোপনীয়তার ওপর ‘ক্যানসার আক্রমণের’ সমান। কুক বলেন, মানুষের তথ্য সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আপস করা হবে তাদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া।
বিবিসি