এবসিকন শহরের রাধাকৃষ্ণ মন্দিরে শিব চতুর্দশী পূজা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাদেব শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শিবব্রত পালন করেন
মহাদেব শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শিবব্রত পালন করেন

শিবরাত্রি সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এবসিকন শহরের ৪৪৪, পশ্চিম ক্যালিফোর্নিয়া অ্যাভিনিউতে রাধা কৃষ্ণ মন্দিরে সম্প্রতি শিব চতুর্দশী পূজার আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারি শিব চতুর্দশী পূজা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শিবরাত্রি ব্রত পালন করেন এবং নিজ নিজ ঘর বা মন্দিরে গিয়ে শিব বিগ্রহে অর্ঘ নিবেদন করেন। অগণিত ভক্ত এই দিন গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল ইত্যাদি দিয়ে পূজা করেন।