এবার ডোনাল্ড ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন-প্রত্যাশী ধনকুবের ও রিয়েলিটি টেলিভিশন তারকা ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার তিনি ঘোষণা দেন, ‘সারা জীবন ধরে শুনে আসছি, সত্যিকারের সফল কোনো ব্যক্তি, এমনকি মাঝারি ধরনের সফল ব্যক্তিও নির্বাচনে প্রার্থী হতে পারেন না। কিন্তু এই মনমানসিকতার পরিবর্তন হওয়া দরকার। আমি ঘোষণা করছি, আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নামছি।’ এ নিয়ে রিপাবলিকান দলের ১২ জন প্রার্থিতা ঘোষণা করলেন। এপি