এবার নিউইয়র্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে গত শনিবার নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শান্তিপূর্ণ এ বিক্ষোভ কয়েক হাজার লোক অংশ নেন। কর ফাঁকি দিয়ে সিগারেট বিক্রির অভিযোগে গত জুলাইয়ে এরিক গার্নার (৪৩) নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তারের পর শ্বাসরোধে তাঁকে হত্যা করেছিলেন এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হওয়া নিয়ে বিক্ষোভ না থামতেই নিউইয়র্কে এই বিক্ষোভ হলো। স্ট্যাটেন আইল্যান্ডে শনিবারের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন বিশিষ্ট মানবাধিকারকর্মী রেভারেন্ড অ্যাল শার্পটন। পুলিশের কড়া নজরদারির মধ্যে এ বিক্ষোভ হয়।
বিবিসি