প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দুই শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের পিটুনির শিকার হয়েছেন একজন কৃষ্ণাঙ্গ। একটি ভিডিওতে ধরা পড়া এ দৃশ্য প্রচারিত হওয়ার পর ওই পুলিশ সদস্যদের বরখাস্ত করার দাবিতে বিক্ষোভ হয়েছে। ফ্লোইড ডেন্ট (৫৭) নামের ওই কৃষ্ণাঙ্গকে গত জানুয়ারি মাসে মিশিগানের ইঙ্কস্টার এলাকায় আটক করে পুলিশ। ভিডিওটিতে দেখা যায়, ডেন্টকে চেপে ধরে মাটিতে শুইয়ে ফেলা হয়েছে। এরপর একজন শ্বেতাঙ্গ পুলিশ সদস্য তাঁকে একের পর এক ঘুঁষি মারছেন। মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন, নিউইয়র্কসহ বিভিন্ন শহরে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের অন্যায্য আচরণের শিকার হওয়ায় তীব্র অসন্তোষের মধ্যেই এ ঘটনা ঘটল।
বিবিসি