এবার লুইজিয়ানায় কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় এবার পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার ট্রেফোর্ড পেলেরিন নামের ৩১ বছর বয়সী ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার লুইজায়ানায় পুলিশের গুলিতে নিহত হন ট্রেফোর্ড পেলেরিন নামের এক ব্যক্তি। পুলিশের দাবি, ছুরি হাতে একটি দোকানে ঢুকেছিলেন ট্রেফোর্ড পেলেরিন। পুলিশ তাকে ধরার চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) বলেছে, ‘একজন কৃষ্ণাঙ্গ লোকের বিরুদ্ধে এটি এক ভয়াবহ পুলিশি সহিংসতা।’
লুইজিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ বলছে, লাফায়েত পুলিশ বিভাগে একটি ফোন এসেছিল। তারা বলছিল, তাদের দোকানে ছুরি হাতে এক লোক এসে ঝামেলা করছে। সেখানে গিয়ে ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। প্রথমে টেজারস (পুলিশ ব্যবহৃত বৈদ্যুতিক শক দেওয়ার ছোট যন্ত্র) দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন দায়িত্বরত কর্মকর্তা। ওই লোক পরে আরেকটি দোকানে ঢোকার চেষ্টা করলে গুলি চালানো হয়।
গুলির পর ট্রেফোর্ড পেলেরিনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। পুরো ঘটনা নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে লুইজিয়ানা পুলিশ।
কিছুদিন আগে পুলিশের নির্যাতনে জজ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার উত্তাল হয়ে উঠেছিল পুরো যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠেছিল যুক্তরাষ্ট্রে থাকা কাঠামোগত বর্ণবাদ নিয়ে। দাবি উঠেছিল পুলিশ প্রশাসন সংস্কারের। কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো সংস্কার করাও হয়েছিল। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই এখন পেলেরিনের হত্যা আবার বিমূঢ় করে দিয়েছে সবাইকে।
এদিকে কৃষ্ণাঙ্গ আরেক ব্যক্তির এভাবে পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে এসিএলইউ। সংস্থাটির নির্বাহী পরিচালক আলানাহ অডোমস হাবার্ট গতকাল শনিবার এ সম্পর্কিত এক বিবৃতিতে বলেন, ‘আরও একবার একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে পুলিশের করা ভয়াবহ সহিংসতার চিত্র ভিডিও ফুটেজে ধরা পড়ল। ওই ব্যক্তিকে আমাদের সবার চোখের সামনে হত্যা করা হলো। ট্রেফোর্ড পেলেরিনের আজ বেঁচে থাকার কথা ছিল। তার বদলে তাঁর পরিবার আজ শোক করছে, আর পুরো কমিউনিটি ক্ষোভে ফুঁসছে। আমাদের কমিউনিটির কেউ আর নিরাপদ নয়, যখন পুলিশ কোনো দায় ছাড়াই মানুষকে হত্যা করতে পারছে।’
কিছুদিন আগে পুলিশের নির্যাতনে জজ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার উত্তাল হয়ে উঠেছিল পুরো যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠেছিল যুক্তরাষ্ট্রে থাকা কাঠামোগত বর্ণবাদ নিয়ে। দাবি উঠেছিল পুলিশ প্রশাসন সংস্কারের। কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো সংস্কার করাও হয়েছিল। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই এখন পেলেরিনের হত্যা আবার বিমূঢ় করে দিয়েছে সবাইকে। পেলেরিনের পরিবারের পক্ষের আইনজীবী বেন ক্রাম্প এই গুলির ঘটনাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছেন।
আরও একবার একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে পুলিশের করা ভয়াবহ সহিংসতার চিত্র ভিডিও ফুটেজে ধরা পড়ল। ওই ব্যক্তিকে আমাদের সবার চোখের সামনে হত্যা করা হলো। ট্রেফোর্ড পেলেরিনের আজ বেঁচে থাকার কথা ছিল। তার বদলে তাঁর পরিবার আজ শোক করছে, আর পুরো কমিউনিটি ক্ষোভে ফুঁসছেআলানাহ অডোমস হাবার্ট, নির্বাহী পরিচালক, এসিএলইউ
এ সম্পর্কিত এক বিবৃতিতে বেন ক্রাম্প বলেন, ‘এ ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের অতিসত্বর বরখাস্ত করা উচিত।’
এদিকে ট্রেফোর্ড পেলেরিনের মা বলেছেন, তাঁর ছেলে ছিল লাজুক ও বুদ্ধিমান। সামাজিক উদ্বেগজনিত মানসিক সমস্যার কারণে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তিনি বলেন, ‘সহায়তার বদলে তারা (পুলিশ সদস্যরা) তাকে বুলেট উপহার দিল।’
ট্রেফোর্ড পেলেরিন হত্যার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে লুইজিয়ানায়। গতকাল শনিবার লাফায়েত পুলিশ বিভাগের সামনে শতাধিক লোক জমা হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা রাস্তায় থাকা পুলিশ ভ্যানের দিকে পাথর ও বোতল ছুড়ে মারেন। তবে বিক্ষোভ মোকাবিলায় পুলিশকে সহনশীল ভূমিকা পালন করতে দেখা গেছে।