এবার হেনস্তার শিকার মুহাম্মদ আলীর ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী জুনিয়র
মোহাম্মদ আলী জুনিয়র

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুসলিম পরিচয়ের কারণে এবার হেনস্তার শিকার হলেন কিংবদন্তির মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীর ছেলে। মুহাম্মদ আলী জুনিয়র সম্প্রতি জ্যামাইকা থেকে ফেরার পর ফ্লোরিডার বিমানবন্দরে তাঁকে দুই ঘণ্টা জেরা করা হয়। বলা হচ্ছে, কেবল তাঁর আরবি উচ্চারণের নামের কারণে এ ঘটনা ঘটে।
আলী জুনিয়রের বন্ধু ও আইনজীবী ক্রিস মাংচিনি বলেন, ৭ ফেব্রুয়ারি আলী জুনিয়র তাঁর মায়ের সঙ্গে বিদেশ থেকে ফিরছিলেন। তাঁর মা কামাতসু আলী হলেন মুহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী। বিমানবন্দরে পৌঁছালে নাম শুনে মুসলিম মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক রাখা হয়। কামাতসু আলী তাঁর স্বামীর সঙ্গে নিজের ছবি দেখিয়ে পার পেয়ে যান। কিন্তু আলী জুনিয়রের কাছে এমন কোনো ছবি ছিল না। তাঁকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে তাঁর নাম এবং তিনি মুসলিম কি না, এ নিয়ে প্রশ্ন তুলে হেনস্তা করা হয়।