এবিবিএর ব্যবসা সম্মেলন ২০ সেপ্টেম্বর

আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের (এবিবিএ) নবম ‘বিজনেস সামিট’ আগামী ২০ সেপ্টেম্বর নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন আয়োজনে আয়োজকেরা সব মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
এবারের সম্মেলনে প্রধান
অতিথি থাকছেন পরিকল্পনামন্ত্রী সাংসদ আ হ ম মুস্তফা কামাল। এবিবিএ প্রতি বছরের জাতিসংঘে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলন চলার সময় এই সম্মেলনের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
এবারের সম্মেলনকে সার্থক করার লক্ষ্যে একটি যুগান্তকারী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. আমজাদ হোসেন সেলিমকে আহ্বায়ক, মো. বিলাল চৌধুরীকে সদস্যসচিব ও শাহ নেওয়াজকে প্রধান সমন্বয়কারী করে একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হলেন মো. আমজাদ হোসেন সেলিম। এ ছাড়া কমিটির প্রধান সমন্বয়কারী শাহ নেওয়াজ, সদস্যসচিব মো. বিলাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফাহাদ সোলায়মান, আহসান হাবিব (এম), মোসলেহ উদ্দিন সেলিম, নুরুল আলম নুরু, তারিকুল ইসলাম বাদল। চেয়ারম্যান পদে আছেন সাঈদ রহমান মান্নান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, মঈনুল ইসলাম, ইমরান খান বুলু, আবদুল কাদের মিয়া। সমন্বয়কারী হিসেবে আছেন আতিকুল ইসলাম জাকির, আহসান হাবিব (এন), শিবলী নোমানী, মো. আহসানুল হুদা লিটু, সাজ্জাদ হোসাইন, মো. হাসান মহিউদ্দিন, মার্শাল মুরাদ, শুভ রায়, জাহাঙ্গীর আলম।